MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ganesh Chaturthi Wishes in Bengali
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • Kolkata weather: ভাসল কলকাতা, এক ঘণ্টায় ১০০ মিমি বৃষ্টি! শুক্রবারের আবহাওয়া নিয়ে বড় পূর্বাভাস

Kolkata weather: ভাসল কলকাতা, এক ঘণ্টায় ১০০ মিমি বৃষ্টি! শুক্রবারের আবহাওয়া নিয়ে বড় পূর্বাভাস

Kolkata weather: বৃহস্পতিবার কলকাতায় মাত্র এক ঘণ্টায় প্রায় ১০০ মিমি বৃষ্টি রেকর্ড হওয়ায় জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি ও বজ্রবিদ্যুৎসহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Jun 25 2026, 10:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
রেকর্ড বৃষ্টি কলকাতায়
Image Credit : GEMINI

রেকর্ড বৃষ্টি কলকাতায়

বৃহস্পতিবার সকাল থেকেই ছিল ভ্যাপসা গরম। দুপুরে আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টি আসে কলকাতা ও পার্শ্ববর্তী গাঙ্গেয় উপত্যকার জেলাগুলি। বজ্রপাতে কেঁপে ওঠে তিলোত্তমা। দুপুরে মাত্র এক ঘণ্টাতেই রেকর্ড বৃষ্টি হয় কলকাতায়। পাল্লা দিয়ে পড়়ে বাজও।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
বৃষ্টির পরিমাণ
Image Credit : stockPhoto

বৃষ্টির পরিমাণ

আজ দুপুরে কলকাতায় এক থেকে দেড় ঘণ্টায় ১০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে বলে রেকর্ড করা হয়েছে। বজ্রপাতের সংখ্যা ছিল ৪০০। যা শহরের ক্ষেত্রে নজিরবিহীন বলেও দাবি করেছেন একাধিক আবহাওয়াবীদ।

Related Articles

Related image1
Salary Hike: শিক্ষকদের জন্য বড় সুখবর! জুলাই থেকেই বেতনে বাড়তি ২,০০০ টাকা, জানুন কারা পাবেন
Related image2
Weather : ভরদুপুরে আকাশ অন্ধকার, কানফাটানো বজ্রপাত! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কেন প্রকৃতির এই রুদ্ররূপ?
37
প্রাকৃতিক দুর্যোগের কারণ
Image Credit : Asianet News

প্রাকৃতিক দুর্যোগের কারণ

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ও মৌসুমি অক্ষরেখার প্রভাবে ভরদুপুরেই আকাশ ঘন কালো মেঘে ঢেকে যায়। অন্ধকার হয়ে যায়। অঝোর ধারায় বৃষ্টি শুরু হয়। সঙ্গে দেখা যায় বজ্রপাতের দাপট। সব মিলিয়ে রুদ্ররূপ নিয়েছিল প্রকৃতি। মাত্র ঘণ্টা দেড়েকের বৃষ্টিতেই জলমগ্ন হয়ে যায় গোটা তিলোত্তমা।

47
কলকাতার বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ
Image Credit : GEMINI

কলকাতার বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ

কলকাতা পুরসভার পাম্পিং স্টেশন আর আবহাওয়া দফতরের সূত্রে যে তথ্য পাওয়া গেছে তা দেখুন।

57
আবহাওয়া দফতরের সতর্কতা
Image Credit : GEMINI

আবহাওয়া দফতরের সতর্কতা

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী সোমবার পর্যন্ত এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ চলতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে লাল সতর্কতা ও দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

67
শুক্রবার কেমন থাকবে কলকাতা?
Image Credit : gemini

শুক্রবার কেমন থাকবে কলকাতা?

শুক্রবারও ঝড়বৃষ্টি হতে পারে। তবে হাওয়া অফিসের ওয়েবসাইটে কোনও সতর্কতা জারি করা হয়নি। তাপমাত্রা ৩৪ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। মেঘলা আকাশ ও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার থেকে টানা তিন দিন কলকাতা ও গাঙ্গেয় উপত্যকার জেলাগুলিতে ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। সোমবার হলুদ সতর্কতা , মঙ্গল ও বুধবার কমলা সতর্কতা জারি করা হয়েছে।

77
বাইরে বেরোলে সাবধান থাকুন
Image Credit : gemini

বাইরে বেরোলে সাবধান থাকুন

বজ্রপাতের সময় খোলা মাঠ, গাছের নিচে বা জলের কাছে থাকবেন না। ঝড়ের সময় গাড়ি চালানোয় সতর্কতা জরুরি। আগামী কয়েক দিন ছাতা ও রেনকোট সঙ্গে রাখুন— আবহাওয়া যেকোনো মুহূর্তে বদলাতে পারে

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
আজকের আবহাওয়া

Latest Videos
Recommended Stories
Recommended image1
Police Reshuffle: রাজ্যের পুলিশে ছোট রদবদল, বদলি হলেন এক আইপিএস সহ তিন কর্তা
Recommended image2
kolkata Durgapuja: দুর্গাপুজোর আগেই ভোলবদল! ১০ কোটির প্রকল্পে রিভারফ্রন্ট ট্যুরিজম স্পট হতে চলেছে কুমোরটুলি ঘাট
Recommended image3
Ritabrata Banerjee On TMC: জোড়াফুল কি তার তৃণমূলই পাবে? প্রতীক নিয়ে বিস্ফোরক ঋতব্রত
Recommended image4
মেয়েরা যুবশক্তি প্রকল্পের টাকা পাবেন না? নবান্নের নয়া বিজ্ঞপ্তিতে বাড়ছে জটিলতা! কী করতে হবে?
Recommended image5
TMC Vs TMC: কুণালের 'লিপস্টিক কাকিমা'র পাল্টা 'কাঁপুনি কাকু'! কালীঘাট বনাম ঋতব্রত তৃণমূলের নামযুদ্ধ শুরু
Related Stories
Recommended image1
Salary Hike: শিক্ষকদের জন্য বড় সুখবর! জুলাই থেকেই বেতনে বাড়তি ২,০০০ টাকা, জানুন কারা পাবেন
Recommended image2
Weather : ভরদুপুরে আকাশ অন্ধকার, কানফাটানো বজ্রপাত! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কেন প্রকৃতির এই রুদ্ররূপ?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved