Weather Update: আর বৃষ্টি নয়, ফের বাড়বে গরম! জেনে নিন আর কতদিন থাকবে এই অস্বস্তিকর পরিবেশ

Published : Jun 02, 2026, 07:05 AM IST

হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, বরং ২-৩ ডিগ্রি তাপমাত্রা বাড়বে। তবে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং-এর মতো জেলাগুলিতে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হতে পারে। সপ্তাহজুড়ে উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

PREV
15

জুনের শুরু থেকেই বেড়ে চলেছে গরম। ক্রমে বাড়ছে অস্বস্তিকর পরিবেশ। এই অবস্থায় আবহাওয়া নিয়ে বিরাট আপডেট দিল হাওয়া অফিস। স্পষ্ট করে জানাল, বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উল্টে বাড়বে গরম। জেনে নিন কেমন থাকবে আবহাওয়া।

25

আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুসারে, আগামীকাল অর্থাৎ মঙ্গলবার সকাল থেকে মেঘমুক্ত পরিষ্কার এবং রোদ ঝলমলে আকাশ দেখা যাবে। রোদের তেজও হবে বেশি। আজ বাড়তে পারে গরম। আজ ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস হারে বাড়বে গরম।

35

গত কয়েকদিন ধরে মাঝে মধ্যে হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। এর কারণে গরম সামান্য হলেও কমেছে। কিন্তু আজ ফের বাড়বে গরম। আজ গরম কমার কোনও লক্ষণই নেই।

45

উত্তরবঙ্গে এই মুহূর্তে আছে স্নিগ্ধ শীতল আমেজ। আজ শুরু হতে পারে প্রাক বর্ষার বৃষ্টি। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে।

55

বুধবারেও হবে ব্যাপক ঝড়বৃষ্টি। বুধবারে দার্জিলিং-সহ পাঁচ জেলাতেই ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড় ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। তবে ভারী বৃষ্টি শুরু হতে চলেছে বৃহস্পতিবার থেকে। সপ্তাহ জুড়েই বৃষ্টি হবে উত্তরবঙ্গে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories