আগামী ৫ দিন দুই বঙ্গেই আকাশ পরিষ্কার থাকার পূর্বাভাস, নেই বৃষ্টির সম্ভাবনাও

Published : Mar 05, 2022, 07:45 AM ISTUpdated : Mar 05, 2022, 07:50 AM IST
আগামী ৫ দিন দুই বঙ্গেই আকাশ পরিষ্কার থাকার পূর্বাভাস, নেই বৃষ্টির সম্ভাবনাও

সংক্ষিপ্ত

শনিবার সকালে মনোরম পরিবেশ শহরে। হাওয়া অফিস জানিয়েছে,  আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গ -উত্তরবঙ্গ সর্বত্রই আকাশ পরিষ্কার থাকবে। আপাতত চার থেকে পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা নেই।  

শনিবার সকালে মনোরম পরিবেশ শহরে। হাওয়া অফিস (Weather)  জানিয়েছে, এদিন শহরের আকাশ পরিষ্কার থাকবে। তবে শুধু কলকাতাতেই নয়, আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গ -উত্তরবঙ্গ সর্বত্রই আকাশ পরিষ্কার থাকবে। আপাতত চার থেকে পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা নেই।  প্রায় সব জেলায় শুষ্ক আবহাওয়া, বাড়বে দিনের তাপমাত্রা।   আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এই সকাল সাড়ে ৭ টায় এই মুহূর্তে শহরের তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়ার্স।

হাওয়া অফিস (Weather)  জানিয়েছে,  আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে- উত্তরবঙ্গ সর্বত্রই আকাশ পরিষ্কার থাকবে। বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই এক কথায় বলা যায় শুষ্ক ওয়েদার থাকবে দুই বঙ্গে।রাতের ও দিনের তাপমাত্রা কোন পরিবর্তন হবে না।আগামী পাঁচ দিন সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি- একুশ এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩০ এর আশেপাশে থাকবে কলকাতায়।তবে শুক্রবার হাওয়া অফিস জানিয়েছিল, উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনার কথা।  দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা ছিল। তবে এই মুহূর্তে হাওয়া অফিস নতুন করে জানিয়েছে,বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। বাকি জেলায় শুষ্ক আবহাওয়া, বাড়বে দিনের তাপমাত্রা। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই চার থেকে পাঁচ দিন। যদিও কলকাতায়  আকাশ আংশিক মেঘলা। তবে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এদিকে একটি সুস্পষ্ট নিম্নচাপ রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগে। যার অভিমুখ রয়েছে শ্রীলংকার দিকে।' 

প্রসঙ্গত, গত সপ্তাহে শনিবার দক্ষিণবঙ্গে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হলেও পরে তা বিদায় নেয়।  বিশেষ করে পশ্চিমের জেলা পুরুলিয়া ,বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের ঝড়ো হাওয়া- সহ বৃষ্টি হয়েছে। ২৮ তারিখ থেকে দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে বৃষ্টি কমে গিয়েছে। তবে বেড়েছে রোদের তাপ। উত্তরবঙ্গে  বিক্ষিপ্ত হালকা বৃষ্টি   হয়েছে।  শুধুমাত্র দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে হালকা বৃষ্টি হয়েছে। ২৭ ফেব্রুয়ারি উত্তরবঙ্গে সর্বত্রই হালকা বৃষ্টি হয়েছে। তবে ২৮ তারিখ থেকেই আকাশ পরিষ্কার হয়ে যায় বঙ্গে। রাতে তাপমাত্রা দুই বঙ্গে খুব একটা পরিবর্তন নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। যদিও মঙ্গলে পা দিয়েই ফের আকাশের মুখ ভার বাংলায়।

হাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচ দিনে আগামী পাঁচ দিন সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি- একুশ এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩০ এর আশেপাশে থাকবে। তবে ইতিমধ্য়েই তাপমাত্রা আগের তুলনায় বেড়েছে।  তবে তাপমাত্রা কিছুটা বাড়লেও কলকাতায় এখনও স্বাভাবিকের নিচে সর্বোচ্চ তাপমাত্রা।  শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা  ৩২.৪ ডিগ্রি সেলসিয়ার্স। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৭ ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি উপরে।  অপরদিকে,  শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৬ শতাংশ।  সর্বনিম্ন ৩০ শতাংশ বলে জানিয়েছিল হাওয়া অফিস। গত সপ্তাহে, যেখানে শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা  ২৪.৮ ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ৭ ডিগ্রি নিচে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৫ ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নিচে।  অপরদিকে,  শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৪ শতাংশ।  সর্বনিম্ন ৬২ শতাংশ বলে জানিয়েছিল হাওয়া অফিস। 

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

মমতা-শুভেন্দু ছাড়াও ২য় দফার ভোটের নজরকারী প্রার্থী এঁরা, দেখুন জেলাওয়াড়ি তালিকা
Weather Tomorrow: কেমন থাকবে ২য় দফা ভোটের দিনের আবহাওয়া? ভোট দিতে যাওয়ার সময় এগুলি রাখুন ভোটাররা