Weather Update: চতুর্থীতে মুখ ভার থাকবে আকাশের, দক্ষিণের ৫ জেলায় বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে কলকাতার আবহাওয়া

Published : Oct 14, 2026, 07:05 AM IST

পুজো শুরু হতেই আবহাওয়া দফতরের পূর্বাভাসে হালকা বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। আজ চতুর্থী থেকে ষষ্ঠী পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।

PREV
15

শুরু হয়েছে গিয়েছে পুজো পুজো রব। আট থেকে আশি সকলে মেতেছেন পুজোর আনন্দে। শুরু হয়ে গিয়েছে প্যান্ডেল উদ্বোধন। কিন্তু এসেবর মাঝে খারাপ খবর এল ।

25

আবহাওয়া দফততের পূর্বাভাস অনুসারে, পুজোয় এবার হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। কিছু কিছু জেলায় বৃষ্টির জন্য জারি হয়েছে সতর্কতা। এবার জেনে নিন আজ বৃষ্টি হবে কোন কোন জেলায়। কেমন থাকবে কলকাতার আবহাওয়া।

35

আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুসারে, আজ বুধবার কলকাতা সহ দক্ষিণের একাধিক জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। সকাল থেকেই রোদ ঝলমলে পরিষ্কার আকাশ দেখা যাবে। বিকেল গড়াতেই আকাশ মেঘলা হবে।

45

আজ চতুর্থীর দিন দুই ২৪পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা ও ঝাড়গ্রাম জেলার এক দুই জায়গায় হালকা বৃষ্টি হবে। আজ ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। পঞ্চমী থেকে ষষ্ঠী- এই দুই দিনও কিছু কিছু জেলায় হালকা বৃষ্টি হতে পারে।

55

আজ সকাল থেকে কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। আজ দুপুরের পর মেঘের আনাগোনা বাড়বে। বিকেলের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। আজ ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার কোনও সম্ভাবনা নেই। এদিকে দক্ষিণবঙ্গের বিক্ষিপ্ত বৃষ্টি হলেও উত্তরবঙ্গে থাকহে শুষ্ক আবহাওয়া। ১৬ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত উত্তরের পাঁচ জেলায় হালকা বৃষ্টি হতে পারে। সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা আছে। আপাতত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories