মেঘলা আকাশ ও বুধবার সন্ধ্যায় বৃষ্টির কারণে নামল তাপমাত্রার পারদ। এক ধাক্কায় তাপমাত্রার পারদ প্রায় ৬ ডিগ্রি নেমেছে কলকাতায়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের সব জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে।
মেঘলা আকাশ ও বুধবার সন্ধ্যায় বৃষ্টির কারণে নামল তাপমাত্রার পারদ। এক ধাক্কায় তাপমাত্রার পারদ প্রায় ৬ ডিগ্রি নেমেছে কলকাতায়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের সব জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গজুড়ে এই ধরনের বিচ্ছিন্ন বৃষ্টি ও বজ্রপাতের প্রবণতা অব্যাহত থাকবে।
26
দক্ষিণবঙ্গের সব জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবারেও। কোথাও কোথাও ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। প্রসঙ্গত, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এ ছাড়াও পশ্চিমবঙ্গ, অসম হয়ে বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত। তার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প রাজ্যে ঢুকছে। সে কারণেই বুধবার থেকে আবার রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেড়েছে।
36
বৃহস্পতিবার শহরে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৪ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আকাশ মেঘলা থাকবে।
46
দক্ষিণবঙ্গের সাত জেলায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝড় হবে। তার মধ্যে রয়েছে হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও নদিয়া। ভারী বৃষ্টি হতে পারে নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায়। বাকি জেলাগুলিতে ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া চলবে। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
56
কলকাতায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। আগামী ৬ মে পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কাল, শুক্রবারও দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রপাত–সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
66
অন্য দিকে, উত্তরবঙ্গের সব জেলাতেই ৭ মে পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে ৪ মে পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। সমস্ত জেলায় আগামী ৭ দিন দিনের তাপমাত্রায় (সর্বোচ্চ তাপমাত্রা) কোনও বড় পরিবর্তন হবে না।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.