Rain Weather: সোমবার ছাতা ছাড়া বাড়ির বাইরে নয়! কলকাতা-সহ এই জেলাগুলিতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

Published : Mar 08, 2026, 09:17 PM IST

Rain forecast: আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কাল থেকেই বৃষ্টির দাপট বাড়বে বঙ্গে। বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত। ঘূর্ণাবর্তের কারণেই অকাল বৃষ্টি দুই বঙ্গে। আজ সকাল থেকেই আকাশ রয়েছে মেঘলা।  কলকাতা ও পার্শ্বর্তী এলাকায় একই পরিস্থিতি রয়েছে।  

PREV
110
ছাতা রাখুন সঙ্গে

সপ্তাহের প্রথম দিন অর্থাৎ আজ  সঙ্গে অবশ্যই ছাতা রাখুন। উত্তর ও দক্ষিণবঙ্গের কয়েক জেলার জন্য রয়েছে বৃষ্টির পূর্বাভাস। আগামী সপ্তাহের বুধবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।

210
বৃষ্টির পূর্বাভাস

আলিপুর হাওয়া অফিস আগেই জানিয়ে দিয়েছিল, রবিবার থেকে বুধবার পর্যন্ত দুই বঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী সপ্তাহে বৃষ্টির দাপট আরও বাড়তে পারে বলেও পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস।

310
বৃষ্টির কারণ

গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন ওড়িশা উপকূলে একটি ঘূর্ণাবর্তা রয়েছে। উত্তরবঙ্গের ওপর দিয়ে দুটি পশ্চিমি ঝঞ্ঝা চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। এরই প্রভাবে দুই বঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

410
কবে থেকে বৃষ্টি?

রবিবার থেকে বুধবার পর্যন্ত দুই বঙ্গে একাধিক জেলায় বৃষ্টি হবে। সোমবার আর মঙ্গহলবার বৃষ্টির দাপট বাড়বে বলেও পূর্বাবা, দিয়েছে আলিপুর হাওয়া অফিস।

510
দক্ষিণবঙ্গে বৃষ্টি

আগামী দুই দিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে , রবিবার সাগর সংলগ্ন জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। কাল, সোমবার আর পরের দিন মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে।

610
বেশি বৃষ্টি

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী উপকূলের জেলাগুলিতে বেশি বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে. পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও পূর্বাভাস রয়েছে। ঝড়ের গতিবেগ হবে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার। বুধবার শুধুমাত্র দক্ষিণ ২৪ পরগনা আর দুই মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

710
উত্তরবঙ্গের আবহাওয়া

আগামী ২ দিন বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। দার্জিলিং , কালিম্পং-এ বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১১ মার্চ পর্যন্ত এই তিন জেলা-সহ বাকি সব জেলাতেই বৃষ্টি হবে।

810
সোমবার বৃষ্টি হবে এই জেলাগুলিতে

সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা বাড়বে। পূর্ব-পশ্চিম মেদিনীপুর, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, হুগলিতে বৃষ্টির আশঙ্কা। তাই সপ্তাহের প্রথম দিন ছাতা ছাড়া বাড়ির বাইরে যাবেন না।

910
তাপমাত্রা

তবে বৃষ্টি হলেও উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার তেমন পরিবর্তন হবে না। আপাতত খুব গরম না হলেও দিনের বেলা চাপা আবহাওয়ার জন্য অস্বস্তি থাকবে। রাতের দিকে শীতল অনুভূতি হবে।

1010
কলকাতার আবহাওয়া

কাল, সোমবার কলকাতার আকাশ থাকবে মেঘলা। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রির আশেপাশে থাকবে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই বাড়ির বাইরে যাওয়ার আগে অবশ্যই সঙ্গে ছাতা রাখবেন। 

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories