২৪ ঘন্টায় আবহাওয়ার বিরাট বদল, ফিরবে কি শীতের আমেজ? প্রকাশ্যে বড় আপডেট

Published : Feb 18, 2026, 07:01 AM IST

হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়ার ব্যাপক ভোলবদল হতে পারে। বৃহস্পতিবার থেকে কলকাতা-সহ রাজ্যের সর্বত্র তাপমাত্রা বাড়বে,। যা শীত বিদায়ের ইঙ্গিত দিচ্ছে। সপ্তাহান্তে কলকাতার তাপমাত্রা ৩১ ডিগ্রি ছুঁতে পারে এবং দক্ষিণের জেলাগুলিতে শুষ্ক থাকবে।

PREV
17

রোজই ভোর বেলা ও রাতে তাপমাত্রা থাকছে স্বাভাবিকের নীচে। তবে, এর কারণে যে শীত অনুভূত হচ্ছে তা নয়। প্রতিনিয়ত তাপমাত্রা ওঠানামা করছে। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২৪ ঘন্টার মধ্যে ব্যাপক ভোল বদল করতে পারে আবহাওয়া।

27

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল থেকে ক্রমশ উর্ধ্বমুখী হবে তাপমাত্রা। তার আগে আজ বুধবার তাপমাত্রা থাকবে স্বাভাবিক।

37

২০ ফেব্রুয়ারি থেকে সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা উভয়ই বাড়বে। কলকাতা-সহ সকল জেলায় বাড়বে গরমের পারদ। এবার শীতের বিদায়ের পালা।

47

সপ্তাহান্তে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি ছুঁতে পারে। তেমনই আলিপুর হওয়া অফিস সূত্রে খবর, পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছাবে ৩৩ ডিগ্রিতে। শুক্রবার বাড়বে শহরের তাপমাত্রা।

57

আজ বুধবার শুষ্ক থাকবে কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, নদিয়া-সহ বাকি জেলাগুলো।

67

দক্ষিণের সকল জেলাতেই সকালে থাকবে হালকা কুয়াশা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কেটে যাবে। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি সেলসিয়াস।

77

তেমনই আজ উত্তরের জেলাগুলোতে থাকবে কুয়াশার দাপট। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। আজ দার্জিলিং-এ সর্বনিম্ন তাপমাত্রা ৫-৭ ডিগ্রি থাকবে। সমতলে থাকে ১১-১৫ ডিগ্রি।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories