বাংলা জুড়ে ঝড় বৃষ্টি, ১২ মে থেকে বিরাট বদল ওয়েদার, কেমন থাকবে আজকের আবহাওয়া

Published : May 09, 2026, 07:02 AM IST

রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির প্রভাব অব্যাহত। নতুন সরকারের শপথ গ্রহণের দিনেও ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একটি নিম্নচাপ অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জেরে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশের ফলে বৃষ্টি আরও বাড়তে পারে।

PREV
15

রাজ্যজুড়ে গত কয়েকদিন ধরে চলছে ঝড় বৃষ্টি। সন্ধ্যা হলেই নেমে আসছে বৃষ্টি। ভোটের ফলাফলের দিন থেকে বেড়েছে বৃষ্টি। এখনও চলছে তার প্রভাব। সন্ধ্যা হলেই আকাশ কালো করে আসছে বৃষ্টি।

25

শুক্রবারও দক্ষিণের জেলাগুলোতে হয়েছে ঝড়বৃষ্টি। পশ্চিম বর্ধমান,বাঁকুড়া, পুরুলিয়া ও পূর্ব বর্ধমানে আগে থেকেই ছিল বৃষ্টির সম্ভাবনা। জেনে নিন কেমন থাকবে আজ শনিবারের আবহাওয়া।

35

আজ শনিবার নতুন সরকারের শপথ গ্রহণের দিনও হতে পারে বৃষ্টি। আজ বৃষ্টির সম্ভাবনা আছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায়। বাকি জেলাগুলোতে আবহাওয়া শুষ্ক থাকবে।

45

তেমনই রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও আবার বৃষ্টি শুরু হবে ১৩ মে থেকে। আলিপুর হাওয়া অফিসের বুলেটিন অনুসারে, বৃষ্টির নেপথ্যে আছে দক্ষিণ মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় হয়ে ঝাড়খণ্ড পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা ও পূর্ব বিহারের ওপর অবস্থিত একটি ঘূর্ণাবর্ত।

55

অক্ষরেখা ও ঘূর্ণাবর্ত এই দুই-র জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। যার জেরে হচ্ছে বৃষ্টির। এর জেরেই ১৩ মে থেকে শুরু হবে বৃষ্টি।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories