MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • কলকাতার আবহাওয়া: বিজেপির শপথ গ্রহণের দিন কেমন থাকবে আবহাওয়া? ৭২ ঘণ্টা দুর্যোগের পূর্বাভাস

কলকাতার আবহাওয়া: বিজেপির শপথ গ্রহণের দিন কেমন থাকবে আবহাওয়া? ৭২ ঘণ্টা দুর্যোগের পূর্বাভাস

Kolkata Weather: শনিবারহ বিগ্রেড প্যারেড গ্রাউন্ডে বিজেপির শপথ গ্রহণ অনুষ্ঠান। তার আগেই ৭২ ঘণ্টা দুর্যোগের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দেখুন শনিবারের আবহাওয়া। 

2 Min read
Author : Saborni Mitra
Published : May 08 2026, 12:23 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
মে মাসেও নিম্নগামী তাপমাত্র
Image Credit : Gemini AI

মে মাসেও নিম্নগামী তাপমাত্র

বৃষ্টি কিছুতেই পিছু ছাড়ছে না। এপ্রিল মাসের মাঝামাঝি তাপমাত্রার পারদ কিছুটা চড়লেও, শেষের দিকে তাপমাত্রা রীতিমত নিম্নগামী। যার রেশ অব্যাহত রয়েছে মে মাসের প্রথম দিকেও।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
ঝড়বৃষ্টির পূর্বাভাস
Image Credit : PTI

ঝড়বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ৭২ ঘণ্টা ঝড়বৃষ্টি হবে বলেও পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। উত্তরবঙ্গের জেলাগুলিও অকাল বর্ষণে ভাসবে বলেও পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।

310
দক্ষিণবঙ্গের আবহাওয়া
Image Credit : Getty

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই রবিবার পর্যন্ত ঝড়বৃষ্টি চলবে। কলকাতা, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সংশ্লিষ্ট জেলাগুলিকে ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে।

410
ঝড়ের গতিবেগ
Image Credit : Gemini AI

ঝড়ের গতিবেগ

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী সর্বত্র বৃষ্টি না হলেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি হবে একাধিক জেলায়। ঝড়ের গতিবেগ থাকবে ৪০-৬০ কিলোমিটার প্রতিঘণ্টা। আগামী সপ্তাহ থেকে ঝড়বৃষ্টি কমবে। বাড়বে তাপমাত্রার পারদ।

510
৯ এপ্রিলের পূর্বাভাস
Image Credit : Gemini AI

৯ এপ্রিলের পূর্বাভাস

আগামী ৯ এপ্রিল পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও বাঁকুড়ায় ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। রবিবার কলকাতা ও গাঙ্গেয় উপত্যাকার জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

610
কলকাতার তাপমাত্রা
Image Credit : Getty

কলকাতার তাপমাত্রা

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০-২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৬.৬ ডিগ্রি কম। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রির আশেপাশে। রবিবার পর্যন্ত কলকাতায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

710
শনিবার বিজেপির শপথ গ্রহণ অনুষ্ঠান
Image Credit : Getty

শনিবার বিজেপির শপথ গ্রহণ অনুষ্ঠান

শনিবার বিজেপির শপথ গ্রহণ অনুষ্ঠান হবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। কিন্তু সেই দিন, আগামিকাল কলকাতায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে সকালের দিকে বৃষ্টি হওয়ার তেমন সম্ভাবনা নেই। আবহাওয়াও থাকবে মনোরম। কাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রির আশেপাশে থাকবে।

810
উত্তরবঙ্গের আবহাওয়া
Image Credit : Gemini AI

উত্তরবঙ্গের আবহাওয়া

আজ ও আগামিকাল উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার,কোচবিহার ও জলপাইগুড়িতে বেশি ঝড়বৃষ্টি হতে পারে। ৪০-৫০কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

910
দুর্যোগের কারণ
Image Credit : Getty

দুর্যোগের কারণ

আবহাওয়া দফতর জানিয়েছে ছত্তিশগড় থেকে মণিপুর পর্যন্ত দুটি নিম্নচার অক্ষরেখা অবস্থান করে রয়েছে। যার কারণে সমুদ্র থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাবে। যারকারণে বৃষ্টিপাত হচ্ছে গোটা রাজ্যেই। আগামী সপ্তাহ থেকে আবহাওয়ার উন্নতি হবে বলেও পূর্বাভাস হাওয়া অফিসের।

1010
আবহাওয়ার উন্নতি
Image Credit : Getty

আবহাওয়ার উন্নতি

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী সপ্তাহের প্রথম থেকেই আবহাওয়ার উন্নতি হবে। ঝড়বৃষ্টির দাপট কমবে। তবে পাল্লা দিয়ে বাড়বে তাপমাত্রার পারদ। প্রবল  গরম পড়তে পারে বলে আগেই জানিয়েছে মৌসম ভবন

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
আজকের আবহাওয়া
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
CM Suvendu Adhikari News: পাহাড় থেকে সমতল উন্নয়নের বার্তায় বড় পাঁচ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর! দেখুন
Recommended image2
Annapurna Bhandar Form: অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মে ৫, ৬, ৭ নম্বর পাতায় এই তথ্য লিখতে ভুল করবেন না!
Recommended image3
জেলায় জেলায় ঘন্টাখানেকের ঝড়ে ক্ষয়ক্ষতি প্রচুর! নবান্ন থেকে ক্ষতিপূরণ ঘোষণা করলেন শুভেন্দু
Recommended image4
Now Playing
শুভেন্দুর হুঙ্কারে ভয়ে পালাচ্ছেন অবৈধ অনুপ্রবেশকারীরা, বাংলাদেশীদের ভিড় হাকিমপুরে
Recommended image5
Now Playing
Adhir Ranjan Chowdhury: ‘ভোটের সময় গাজর দেখানো হয়েছিল!’ অন্নপূর্ণা যোজনার শর্ত নিয়ে তীব্র কটাক্ষ অধীরের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved