7th Pay Commission: ৬৫০০০ টাকা বেসিক বেতন হতে পারে সরকারি কর্মচারীদের, সপ্তম পে কমিশনে সুখবর

Published : Nov 27, 2026, 12:49 PM IST

পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য সপ্তম পে কমিশন নিয়ে আশার আলো। নতুন বেতন কাঠামোয় ন্যূনতম বেসিক বেতন কত হতে পারে, তা নিয়ে কর্মচারী মহলে জোর চর্চা শুরু হয়েছে।

PREV
16

পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য সপ্তম পে কমিশন নিয়ে আশার আলো। নতুন বেতন কাঠামোয় ন্যূনতম বেসিক বেতন কত হতে পারে, তা নিয়ে কর্মচারী মহলে জোর চর্চা শুরু হয়েছে। একাধিক কর্মচারী সংগঠন ৩.৮৩ ফিটমেন্ট ফ্যাক্টরের দাবি জানিয়েছে। এই দাবি মানা হলে ন্যূনতম বেসিক বেতন ৬৫ হাজার টাকার কাছাকাছি পৌঁছতে পারে বলে সংগঠনগুলির হিসাব।

26

২০২৬ সালের জুলাই মাসে পশ্চিমবঙ্গ সরকার সপ্তম বেতন কমিশন গঠনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন অবসরপ্রাপ্ত IAS আধিকারিক নবীন প্রকাশ। কমিশনের কাজ হল রাজ্য সরকারি কর্মীদের বেতন, ভাতা, পেনশন-সহ বিভিন্ন আর্থিক সুবিধা পর্যালোচনা করে সুপারিশ জমা দেওয়া।

36

কমিশনের সুপারিশ জমা দেওয়ার জন্য বিজ্ঞপ্তিতে সাধারণভাবে ছয় মাসের সময়সীমার কথা বলা হয়েছে। সেই হিসাবে ২০২৭ সালের গোড়ার দিকে রিপোর্ট জমা পড়ার সম্ভাবনা রয়েছে। তবে সময়সীমা বাড়ানোর সুযোগও রয়েছে।

46

বিভিন্ন কর্মচারী সংগঠন সপ্তম পে কমিশনের কাছে ৩.৮৩ ফিটমেন্ট ফ্যাক্টরের দাবি জানিয়েছে। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, কর্মচারী পরিষদ এবং কো-অর্ডিনেশন কমিটির তরফে এই দাবি জানানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, বঙ্গীয় সচিবালয় কর্মচারী সংঘের দাবি ৩.৫ ফিটমেন্ট ফ্যাক্টর।

56

কর্মচারী সংগঠনগুলির বক্তব্য, তাঁদের দাবি মেনে ৩.৮৩ ফিটমেন্ট ফ্যাক্টর কার্যকর হলে ন্যূনতম বেসিক বেতন উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। তবে এই দাবি এখনও সরকারের অনুমোদিত সিদ্ধান্ত নয়। কর্মচারী সংগঠনগুলির হিসাব অনুযায়ী ১৭ হাজার টাকা ন্যূনতম বেসিকের ক্ষেত্রে ৩.৮৩ ফিটমেন্ট ফ্যাক্টর প্রয়োগ করলে প্রায় ৬৫ হাজার ২০০ টাকা হওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে।

66

তবে মনে রাখতে হবে, এই অঙ্কটি দাবির ভিত্তিতে করা হিসাব। সরকারিভাবে নতুন বেতন কাঠামো ঘোষণা না হওয়া পর্যন্ত এই বেতন নিশ্চিত নয়। এখনই চূড়ান্ত বেতন বৃদ্ধির অঙ্ক বলা সম্ভব নয়। প্রথমে কমিশন বিভিন্ন কর্মচারী সংগঠন ও সরকারি কর্মীদের মতামত পর্যালোচনা করবে। এরপর সুপারিশ জমা পড়বে। রাজ্য সরকার সেই সুপারিশ পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

বর্তমানে কমিশনের কাছে স্মারকলিপি ও প্রস্তাব জমা দেওয়ার সময়সীমা ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত বাড়ানো হয়েছে। তাই সরকারি কর্মীদের নজর এখন কমিশনের সুপারিশের দিকে। ৩.৮৩ ফিটমেন্ট ফ্যাক্টরের দাবি শেষ পর্যন্ত কতটা গুরুত্ব পায়, সেটাই দেখার।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories