West Bengal Annapurna Yojana: সেপ্টেম্বর মাসের টাকা ছাড়ার আগে বিরাট বার্তা, যোগ্য তালিকায় কারা?

Published : Sep 12, 2026, 04:17 PM IST

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী ১৭ সেপ্টেম্বর অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা দেওয়া হবে। তবে, যাদের পরিচয়পত্র, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যে গরমিল বা ডিবিটি লিঙ্ক নেই, তারা এই টাকা পাবেন না।এবার জেনে নিন বিস্তারিত।

PREV
15

অগস্ট মাসের পর এক সেপ্টেম্বর মাসে টাকা দেওয়ার পালা। কবে এই মাসের ৩ হাজার টাকা মিলবে তা নিয়ে জল্পনার অন্ত নেই। এরই মাঝে খোদ শুভেন্দু অধিকারী দিলেন বিশেষ বার্তা। জেনে এবার কারা পাবে ভাতা।

25

সদ্য মুখ্যমন্ত্রী জানান, ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিবস পালন করা হবে। কলকাতা পুরসভার আওতাধীন অন্নপূর্ণা যোজনার প্রায় ১০ হাজার উপভোক্তা এই অনুষ্ঠানে যোগ দেবেন। আর এই দিনই দেওয়া হবে বিশেষ কিস্তির টাকা।

35

এরই সঙ্গে জানা গিয়েছে, ১৭ লক্ষ অ্যাকাউন্ট। এখন প্রশ্ন হল, তাহলে কারা পাবেন ভাতা? জানা গিয়েছে, অনেক ক্ষেত্রে পরিচয়পত্রে থাকা নামের বানান, জন্ম তারিখ, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যের গরমিল থাকলে বাদ যাচ্ছে অ্যাকাউন্ট। তেমনই যাদের ডিবিটি লিঙ্ক নেই, তাদের অ্যাকাউন্ট বাদ যেতে চলেছে। যাদের এমন সমস্যা নেই, তারা পাবেন ভাতা।

45

জানা গিয়েছে, ১৭ সেপ্টেম্বর অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাবেন যোগ্য প্রাপকরা। একই সঙ্গে মুখ্যমন্ত্রী এও জানান, যারা এখনও পর্যন্ত অন্নপূর্ণা যোজনায় না তোলেননি বা অন্যান্য সরকারি প্রকল্পে টাকা পাওয়ার যোগ্য, নাম তোলানো হয়নি তারা ফের নাম অন্তর্ভুক্ত করার সুযোগ পাবেন।

55

আবার বলেন, নভেম্বর-ডিসেম্বরে ফের জনকল্যাণ শিবির আয়োজন করবে সরকার। তখন অন্নপূর্ণা যোজনা-সব সরকারের অন্য সব জনকল্যাণমূলক প্রকল্পের আবেদন করা যাবে। মুখ্যমন্ত্রী এই ঘোষণায় অনেকটাই নিশ্চিন্ত হয়েছে সাধারণ মানুষ।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories