- Home
- West Bengal
- পশ্চিমবঙ্গ DA: অক্টোবরের আগাম বেতন-সহ মহার্ঘ ভাতা ঢুকবে কবে? এ ছাড়াও মিলছে পুজোর বোনাস! কারা পাবেন, জেনে নিন
পশ্চিমবঙ্গ DA: অক্টোবরের আগাম বেতন-সহ মহার্ঘ ভাতা ঢুকবে কবে? এ ছাড়াও মিলছে পুজোর বোনাস! কারা পাবেন, জেনে নিন
পশ্চিমবঙ্গ DA: কবে ঢুকবে আগাম বেতন, DA-র টাকা? অক্টোবরে এত সুখবরের মধ্যে আরও খুশির খবর দিল রাজ্য সরকারষ মিলবে পুজো বোনাসও। পুজোর আগে ঢুকবে এই টাকা কারা পাবেন?

পুজোর আগে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় খবর। অতিরিক্ত ২০ শতাংশ মহার্ঘ ভাতা (DA)-সহ অক্টোবর মাসের বেতন আগাম দেওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। ফলে পুজোর মরশুমে সরকারি কর্মীদের হাতে আসতে পারে বাড়তি টাকা। এ ছাড়াও মিলবে বোনাস..

পুজোর আগে অগ্রিম বেতন ও DAর পাশাপাশি বোনাস পেতে পারেন সরকারি কর্মীরা। সব মিলিয়ে হাতে ঢুকবে প্রায় তিনগুণেরও বেশি বেতন।
জানা গিয়েছে, অক্টোবর মাস থেকেই এই অতিরিক্ত মহার্ঘ ভাতা কার্যকর করার পরিকল্পনা রয়েছে। তবে বাস্তবে কবে থেকে এবং কীভাবে তা কার্যকর হবে, তা এখনও জানা যায়নি।
অক্টোবরের বেতন আগাম দেওয়ার পরিকল্পনা। সাধারণত যে সময়ে বেতন হাতে আসে, তার আগেই টাকা পাওয়ার সুযোগ তৈরি হতে পারে। এই মাসের ১৫ থেকে ২০ তারিখের মধ্যে ঢুকে যাবে সামনের মাসের বেতন। আর বোনাস কারা পাচ্ছেন?
পে স্কেল অনুযায়ী বোনাস কারা পাবেন তা নির্ধারণ করা রয়েছে। সেই অনুযায়ী যারা যোগ্য তারাই পাবেন বোনাস।
বোনাসের অঙ্কও নির্ধারণ করা হয়েছে পে স্কেল অনুযায়ী। সব মিলিয়ে পুজোর আগে দুর্দান্ত খুশির খবর পাচ্ছেন সরকারি কর্মীরা।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.