Suvendu Adhikari Criminal Cases: শুভেন্দু অধিকারীর নামে ২৫টি ক্রিমিনাল কেস, কত টাকার মালিক তিনি? জেনে নিন

Published : Apr 02, 2026, 12:37 PM ISTUpdated : Apr 02, 2026, 12:43 PM IST

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে দুটি আসন থেকে লড়ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতবারের জেতা নন্দীগ্রাম আসন থেকে তিনি লড়ছেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুর থেকেও তিনি এবার ভোটে দাঁড়িয়েছেন।

PREV
17
দুটি আসন থেকে লড়ছেন বিরোধী দলনেতা

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে দুটি আসন থেকে লড়ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতবারের জেতা নন্দীগ্রাম আসন থেকে তিনি লড়ছেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুর থেকেও তিনি এবার ভোটে দাঁড়িয়েছেন। নন্দীগ্রাম আসনের জন্য শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই মনোনয়ন জমা করেছেন। বৃহস্পতিবার ভবানীপুর আসন থেকে মনোনয়ন জমা দিয়েছেন।

27
ফৌজদারি মামলার তথ্য প্রকাশ করতে হবে

নির্বাচনের সময় নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের সেই আদেশ কঠোরভাবে প্রয়োগ করবে। প্রত্যেক প্রার্থীকে তাঁদের হলফনামার পাশাপাশি সংবাদপত্র এবং নিউজ চ্যানেলের মাধ্যমে ভোটারদের কাছে তাঁদের বিরুদ্ধে থাকা ফৌজদারি মামলার তথ্য প্রকাশ করতে হবে। কমিশন এ বিষয়ে স্পষ্ট নির্দেশ দিয়েছে। প্রত্যেক প্রার্থীকে সংবাদপত্র এবং নিউজ চ্যানেলের মাধ্যমে তিনবার তাঁদের বিরুদ্ধে থাকা ফৌজদারি মামলার (বিচারাধীন মামলা বা পূর্বের দণ্ডাদেশ) তথ্য প্রকাশ করতে হবে। রাজনৈতিক দলগুলোকেও তাঁদের প্রার্থীদের জন্য এই শর্তটি মেনে চলতে হবে। কমিশন এর জন্য ফরম্যাট এবং ফন্টও চূড়ান্ত করেছে।

37
ফৌজদারি মামলা

বিজেপির তরফ থেকে যে তথ্য প্রকাশ করা হয়েছে তাতে দেখা গিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নামে একাধিক মামলা রয়েছে। তার মধ্যে রয়েছে হুমকি, হিংসা ছড়ানো, আর্থিক দুর্নীতি, চুরি ইত্যাদির মামলা। মোট ২৫টি মামলা রয়েছে নন্দীগ্রামের বিদায়ী বিধায়কের নামে। যার অধিকাংশই ২০২০ সালে শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC) ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর দায়ের করা হয়েছে; অন্যদিকে, গত পাঁচ বছরে তাঁর বার্ষিক আয় দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়ে ২০২০-২০২১ সালের ৮,১৩,১৭০ টাকা থেকে বেড়ে ২০২৪-২০২৫ সালে ১৭,৩৮,৫৯০ টাকায় দাঁড়িয়েছে।

হলফনামাটি থেকে জানা যায় যে, গত পাঁচ বছরে অধিকারীর স্থাবর ও অস্থাবর সম্পত্তির মূল্য হ্রাস পেয়েছে। ২০২১ সালে তাঁর অস্থাবর সম্পত্তির মূল্য ছিল ৫৯,৩১,৬৪৭ টাকা, যা ২০২৬ সালে কমে ২৪,৫৭,৬০০ টাকায় দাঁড়িয়েছে। অন্যদিকে, ২০২১ সালে তাঁর স্থাবর সম্পত্তির মূল্য ছিল ৬১,৩০,০০০ টাকা, যা ২০২৬ সালে কমে ৪৬,২১,১০২ টাকায় নেমে এসেছে।

47
স্থাবর সম্পত্তি

 বিরোধী দলনেতার নন্দীগ্রামে ১.৯৮ একর একটি জমি রয়েছে, এগরায় একটি কৃষিজমিতে ভাগ রয়েছে। সবমিলিয়ে তাঁর নামে কৃষিজমি রয়েছে ২.৪৬ একর। কৃষিজমি পারিবারিক উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত। আর নন্দীগ্রামে কৃষিজমি তাঁকে দান করা হয়েছে ওই দুটি জমির বর্তমান মূল্য ৯ লক্ষ ৫ হাজার টাকা বলে জানিয়েছেন তিনি। তাঁর নামে একাধিক অকৃষি জমি রয়েছে বলে হলফনামায় জানিয়েছেন শুভেন্দু। দুটি ফ্ল্যাট কিনেছেন তিনি। তমলুকের পার্বতীপুরের একটি অ্যাপার্টমেন্টে ৪৫০ বর্গফুটের একটি ফ্ল্যাট রয়েছে। কুমারপুর মৌজায় রয়েছে নিবেদিতা আবাসনের ১১৫২ স্কয়্যারফিটের ফ্ল্যাট। আর একটি বাসভবনের এক চতুর্থাংশ তাঁকে দান করা হয়েছে। সব মিলিয়ে এই সম্পত্তিগুলির মোট মূল্য ৬১ লক্ষ ৩০ হাজার টাকা। শুভেন্দু জানিয়েছেন, তাঁর কোনও গাড়ি নেই। অলঙ্কার, মূল্যবান সম্পদও নেই।

57
অস্থাবর সম্পত্তি

 বিভিন্ন ব্যাঙ্কে শুভেন্দুর আমানত রয়েছে ২৪ লক্ষ ৫৭ হাজার ৬০০ টাকার। এর মধ্যে রয়েছে কিষাণ বিকাশ পত্র, ডাকঘরের সঞ্চয় প্রকল্পে একাধিক বিনিয়োগও। এর বাইরে হাতে রয়েছে নগদ ১২ হাজার টাকা।

67
আয়

২০২৪-২০২৫ অর্থবর্ষে শুভেন্দুর আয় একধাক্কায় অনেকটা বেড়েছে। ২০২৪-২৫ অর্থবর্ষে শুভেন্দু অধিকারী মোট আয় ছিল ১৭ লক্ষ ৩৮ হাজার ৫৯০ টাকা। ২০২৩-২৪ অর্থবর্ষে আয়ের হিসাব দেন ১০ লক্ষ ৩৭ হাজার ১৬০ টাকা। এই অঙ্কটা ২০২২-২৩ অর্থবর্ষে ছিল ৮ লক্ষ ৭৮ হাজার ৪০০ টাকা।

77
শিক্ষাগত যোগ্যতা

রাজ্যের বিরোধী দলনেতা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories