West Bengal Sir Update: প্রকাশিত অষ্টম অতিরিক্ত তালিকা, কত লক্ষ ভোটারের নাম নিষ্পত্তি করল কমিশন?

Published : Apr 04, 2026, 10:45 AM IST

West Bengal Sir Update: ভোট আবহে অষ্টম অতিরিক্ত তালিকা প্রকাশ জাতীয় নির্বাচন কমিশনের। পশ্চিমবঙ্গ এসআইআর বা ভোটার তালিকা নিবিড় সমীক্ষায় বিবেচনাধীন ভোটার নিয়ে এবার বড় আপডেট জাতীয় নির্বাচন কমিশনের। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
এসআইআর বিবেচনাধীন অষ্টম অতিরিক্ত তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

৬০ লক্ষের মধ্যে ৫২ লক্ষ ‘বিবেচনাধীন’ ভোটারের নিষ্পত্তি। অষ্টম অতিরিক্ত তালিকা প্রকাশ কমিশনের। ৬০ লক্ষের মধ্যে ৫২ লক্ষ বিবেচনাধীন ভোটারের নিষ্পত্তি, অষ্টম অতিরিক্ত তালিকা প্রকাশ কমিশনের । পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন / এসআইআর প্রক্রিয়ায় বড় অগ্রগতির দাবি করল নির্বাচন কমিশন। মোট প্রায় ৬০ লক্ষ বিবেচনাধীন ভোটারের মধ্যে ইতিমধ্যেই ৫২ লক্ষের তথ্য নিষ্পত্তি করা হয়েছে বলে জানানো হয়েছে। 

25
কী বললেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক

এ দিন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক / সিইও র দফতর এসআইআর সংক্রান্ত অষ্টম অতিরিক্ত তালিকা প্রকাশ করেছে। কমিশন সূত্রে খবর সদ্য প্রকাশিত তালিকায় প্রায় তিন লক্ষ ভোটারের নামের নিষ্পত্তি হয়েছে। ফলে এখনও প্রায় আট লক্ষ ভোটারের তথ্য যাচাই বাকি রয়েছে। কমিশনের আশ্বাস প্রথম দফার ভোটের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৬ এপ্রিলের আগেই বাকি প্রক্রিয়া শেষ করা হবে।

35
কবে থেকে প্রকাশিত হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা

উল্লেখ্য- গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় ‘বিবেচনাধীন’ ভোটারের সংখ্যা ছিল ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫। এই বিপুল সংখ্যক আবেদন নিষ্পত্তির দায়িত্বে রয়েছেন ৭০৫ জন বিচারক। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ধাপে ধাপে অতিরিক্ত তালিকা প্রকাশ করা হচ্ছে, যা শুরু হয়েছে ২৩ মার্চ থেকে।

45
কী বলছে জাতীয় নির্বাচন কমিশন?

কমিশন সূত্রে আরও জানা গিয়েছে, বিচারকদের দেওয়া তথ্য প্রক্রিয়াকরণ করতে গড়ে ৪ থেকে ৬ ঘণ্টা সময় লাগছে। তার পরেই সেই তথ্য প্রকাশ করা হচ্ছে। তবে বিবেচনাধীন ভোটারদের তালিকা ঘিরে রাজনৈতিক বিতর্ক ক্রমেই বাড়ছে। অভিযোগ উঠেছে, কিছু ক্ষেত্রে ইচ্ছাকৃত ভাবে নাম বাদ দেওয়া হচ্ছে। বিভিন্ন জেলায় এই ইস্যুতে বিক্ষোভও শুরু হয়েছে। মালদহে এসআইআর কাজে নিযুক্ত বিচারকদের ঘেরাও করার ঘটনাও সামনে এসেছে, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট।

55
বাংলায় ভোট নিয়েও বার্তা কমিশনের

এখানেই শেষ নয়। পশ্চিমবঙ্গে যাতে অবাধ, স্বচ্ছ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে ভোট করানো যায়, তার জন্য রাজ্যের শীর্ষ আমলাদের কড়া নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশী রাজ্যের মুখ্যসচিব, পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার এবং অন্যান্য বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে বৈঠক করে এই নির্দেশ দিয়েছেন। বিভাগীয় কমিশনার, এডিজিপি, আইজি, জেলাশাসক, পুলিশ কমিশনার, এসএসপি এবং এসপিদেরও একই নির্দেশ দেওয়া হয়েছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories