মুড়ি থেকে বিড়ি! প্রথম দফার ভোটে 'নিয়ম ভেঙে' ভোটারদের কী কী খাওয়ানো হলো

Published : Apr 23, 2026, 08:32 PM IST

Served to Voters: রেকর্ড ভোট পড়ল প্রথম দফায়। রাজ্যের ১৬টি জেলায় ভোট দানের হার প্রায় ৯০ শতাংশ। মোটের ওপর ভোট শান্তিপূর্ণ। কিন্তু প্রথম দফার ভোটেও রাজ্যের একাধিক অভিযোগ উঠেছে। যারমধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হল ভোটার মধ্যে খাবার বিলি করা। 

PREV
110
প্রথম দফায় ভোট গ্রহণ

রেকর্ড ভোট পড়ল প্রথম দফায়। রাজ্যের ১৬টি জেলায় ভোট দানের হার প্রায় ৯০ শতাংশ। মোটের ওপর ভোট শান্তিপূর্ণ। কিন্তু প্রথম দফার ভোটেও রাজ্যের একাধিক অভিযোগ উঠেছে। যারমধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হল ভোটার মধ্যে খাবার বিলি করা।

210
খাবার বিলি নিয়ম বহির্ভূত

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ভোটার খাবার বিলি করা যায় না। শুধু খাবার নয় ভোটারদের ভোটের বিনিময় কিছু দিতে পারেন না রাজনৈতিক দলের নেতা আর প্রার্থীরা। কিন্তু এবার তেমনই অভিযোগ উঠেছে রাজ্যের শাসক ও বিরোধী দলের বিরুদ্ধে।

310
ভোটাদের মুড়ি বিলি!

বীরভূমের হাসন কেন্দ্রে একাধিক বুথের ভোটারদের মুড়ি তরকারি খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছিল। বুথ থেকে বেশ কিছুটা দূরে ভোটারদের ভোট দেওয়ার পরেই মুড়ি খাওয়ানো হয় বলে অভিযোগ। স্থানীয়রাই জানিয়েছেন এই উদ্যোগ এলাকার তৃণমূল কংগ্রেস প্রার্থী কাজল শেখের। যদিও এই বিষয়ে কাজল শেখ কিছুই জানাননি।

410
পান-সুপারি, চা-বিড়ি

ধূপগু়ড়িতে অবশ্য ভারি খাবার বিলি করা হয়নি। সেখানো ভোটারদের জন্য পান, সুপারি, লাল -চা আর বিড়ির ব্যবস্থা ছিল। বুথ থেকে নির্দিষ্ট দূরত্বেই এই ব্যবস্থা করা হয়েছিল। এখানেও অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে।

510
কুপন বিলি

একটু অন্যরকম ব্যবস্থা ছিল ছাতনা বিধানসভা কেন্দ্রের ভোটারদের জন্য। সেখানে ভোটাকদের মধ্যে বিলি করা হয়েছে কুপন। বুথের আশেপাশেই এই কুপন বিলি করা হয়েছে বলে অভিযোগ। কোথাও বুথ থেকে নির্দিষ্ট দূরত্বে বিলি করা হয়েছে কুপন।

610
কুপনের মূল্য

স্থানীয়রা জানিয়েছেন ১৫-২০ টাকা মূল্যের কুপন বিলি করা হয়েছে। সেগুলি দেখিয়ে নির্দিষ্ট দোকান থেকে সমমূল্যের পণ্য নেওয়ার কথা হয়েছে। বিরোধী শিবিরের দাবি এভাবেই ভোটারদের প্রাভাবিত করতে উদ্যোগী হয়েছে শাসক শিবির।

710
ছোলামুড়ি

ভোটারদের ভোটদানের পরে বিলি করা হল ছোলামুড়ি। এই ঘটনা বিনপুর বিধানসভা কেন্দ্রের এড়গদা এলাকার। ১৭৬ নম্বর বুথে বিরোধী শিবির যখন ভোটারদের ছোলামুড়ি খাওয়াচ্ছে তখন শাসক দল ভোটারদের লাড্ডু বিলি করেছে বলে অভিযোগ।

810
কমিশনের দিকে আঙুল

ভোট চলাকালীন এই ধরনের খাবার বা উপহার বিলি নির্বাচন বিধির পরিপন্থী কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। বারবার এমন অভিযোগ সামনে আসায় নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও উদ্বেগ বাড়ছে। এখন নজর প্রশাসনের দিকে-এই অভিযোগগুলির ভিত্তিতে কী ব্যবস্থা নেওয়া হয়, সেটাই দেখার।

910
নির্বাচন কমিশন

যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে শাসক ও বিরোধী শিবির এই বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়।

1010
ভোটের হার

প্রায় ৯২ শতাংশ ভোটদান! দেশে সর্বকালীন জাতীয় রেকর্ড গড়ার প্রবল সম্ভাবনা জাগাল পশ্চিমবঙ্গের প্রথম দফার ভোট।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories