TMC Defeat: ভোট গণনার সময় যত যাচ্ছে ততই গাড় হচ্ছে রাজ্যে পরিবর্তনের ইঙ্গিত। এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের ভোট সাত শতাংশ কমেছে বলে নির্বাচন কমিশনের তথ্য। তবে হারের কারণ হিসেব যা উঠে এসেছে তা হল-
ভোট গণনার সময় যত যাচ্ছে ততই গাড় হচ্ছে রাজ্যে পরিবর্তনের ইঙ্গিত। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত বিজেপি এগিয়ে রয়েছে জয়ী হয়েছে দুটি আসনে। এগিয়ে রয়েছে ১৯৩টি আসনে। তৃণমূল এগিয়ে রয়েছে ৯১টিতে। জয়ী হয়েছে ১টি আসনে।
213
বিজেপি আর তৃণমূলে টক্কর
এবার বিধানসভা নির্বাচনে বামেরা খাতা খুলতে পারে। এখনও পর্যন্ত একটি আসনে এগিয়ে রয়েছে। কংগ্রেস দুটি বাকিরা তিনটি আসনে এগিয়ে রয়েছে। সবমিলিয়ে মূল লড়াই তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে।
313
কিন্তু কেন এই হার?
গণনা সম্পূর্ণ হয়নি। তবে তার আগেই তৃণমূলের ভোট ব্যাঙ্কে যে ধস নেমেছে তা স্পষ্ট। লোকসভা নির্বাচনেও রাজ্যে ছিল সবুজ ঝড়। মাত্র দুই বছরের মধ্যে তৃণমূলের এই ভরাডুবি। ইতিমধ্যেই তার কারণ খুঁজতে শুরু করেছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের ভোট সাত শতাংশ কমেছে বলে নির্বাচন কমিশনের তথ্য। তবে হারের কারণ হিসেব যা উঠে এসেছে তা হল-
তৃণমূলের হারের সবথেকে বড় কারণ রাজ্যে নিয়োগ দুর্নীতি। টাকার বিনিময় চাকরি। সুপ্রিম কোর্টের রায়ে ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা আর শিক্ষাকর্মীর চাকরি গেছে। পাল্টা বিজেপির প্রতিশ্রুতি ছিল স্বচ্ছ নিয়োগ নীতি।
513
আইন-শৃঙ্খলা
আরজি কর থেকে কালীগঞ্জ । অভয়া থেকে তামোন্নার মৃত্যু। যা রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিল। পাল্টা বিজেপি ইস্তেহারে অভিয়ার বিচারের পাশাপাশি শক্তপোক্ত আইন লাগু করার প্রতিশ্রুতি দিয়েছিল।
613
কর্মসংস্থান
তৃণমূলের আমলে কর্মসংস্থান হয়নি বলেই দাবি ওয়াকিবহাল মহলেরর। সরকারি নিয়োগ যেমন হয়নি। তেমনই সিঙ্গুরের বিদায়ের পর আর নতুন করে রাজ্যে তেমন বড় কারখানা আসেনি। পাল্টা বিজেপি রাজ্যে শিল্পায়ন আর কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিল।
713
পরিবারতন্ত্র ও স্বজনপোষণ
মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর ভাইপো তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্বজনপোষণ ও দুর্নীতির অভিযোগ উঠছিল। যার তীব্র বিরোধিতা করেছিল বিজেপির। আর সেই কারণেই বাংলার রায় ঝুঁকেছে বিজেপির দিকে।
813
বিরোধীমুক্ত রাজনীতি করার চেষ্টা
তৃণমূলের বিরুদ্ধে বিরোধী মুক্ত রাজনীতি করার চেষ্টা যেমন বামেদের ছিল তেমনই ছিল বিজেপির। আর সেই কারণে বিজেপি এই বিষয়টিকে ইস্যুতে পরিণত করেছিল। পঞ্চায়েত ভোটে হিংসার কথা বারবার বলেছিল।
913
মহার্ঘ ভাতা নিয়ে টালবাহানা
সরকারি কর্মীদের একটি বড় অংশ এবার তৃণমূল কংগ্রেসের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল বলে অনুমান। দীর্ঘ দিন ধরেই তৃণমূল সরকার ডিএ নিয়ে টালবাহানা করছিল। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও ডিএ নিয়ে টালবাহানা চালিয়ে গিয়েছিল। অন্যদিকে অমিত শাহ রাজ্যে প্রচারে সপ্তম বেতন কমিশন চালু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
1013
দুর্নীতি
নিয়োগ দুর্নীতির পাশাপাশি রাজ্য আরও একাধিক দুর্নীতি হয়েছিল মমতা বন্দ্যোপাধ্য়ায়ের জমানায়। সারদা থেকে রোজভ্যালি। রেশন থেকে কয়লা, গরু, বালি পাচারকাণ্ড। যাতে নাম জড়়িয়েছে রাজ্যের একাধিক তৃণমূল নেতা মন্ত্রীদের। যার কারণে রাজ্যে সাধারণ মানুষের একটা বড় অংশই তৃণমূলের পাশ থেকে সরতে শুরু করেছিল।
1113
মুসলিম ভোট
তৃণমূলের বড় ভরসা ছিল মুসলিম ভোট। এবার সেই মুসলিম ভোটও ভাগ হয়েছিল। আইএসএফ, হুমায়ুন করীব তৃণমূলের মুসলিম ভোটে ভাগ বসিয়েছে বলেও অনুমান ওয়াকিবহাল মহলের।
1213
হিন্দু ভোট
সংখ্যালঘু ভোট দেবে না ধরে নিয়েই এবারে লড়াইয়ে নেমেছিল বিজেপি। সেই সঙ্গে অনুপ্রবেশ এবং সংখ্যালঘু তোষণকে হাতিয়ার করে তৃণমূলের বিরুদ্ধে নেমে পড়ে, যার মোকাবিলা করতে পারেনি তৃণমূল। দিঘায় জগন্নাথ মন্দির করে, মহাকাল মন্দিরের কথা বলে হিন্দুত্ব নিয়ে বিজেপি-কে টেক্কা দিতে ব্যর্থ তৃণমূল।
1313
এসআইআর
এসআইআর -এর কারণে রাজ্যে প্রচুর ভোটারের নাম বাদ যায়। বিজেপির দাবি ছিল সেই ব্যক্তিদের কোনও অস্তিত্ব নেই। সেগুলি তৃণমূলের ভুতুড়ে ভোটার। আর সেই কারণে এবার স্বচ্ছ নির্বাচন হয়েছে। তাতেই এগিয়ে রয়েছে বিজেপি। পাশাপাশি এবার অধাব আর শান্তিপূর্ণ ভোট হওয়ায় মানুষ নিজের মত দিতে পেরেছেন। তা বিজেপির পক্ষে গেছে বলেও দাবি গেরুয়া শিবিরের।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.