Budget-এ কল্পতরু স্বপন! ১ লক্ষ শূন্যপদে নিয়োগ, মহিলাদের জন্য ৩৩% সংরক্ষণের ঘোষণা

Published : Jun 22, 2026, 12:49 PM IST
west bengal budget 2026 1 lakh jobs announced with 33 percent reservation for women

সংক্ষিপ্ত

Budget 2026: পশ্চিমবঙ্গ বাজেট ২০২৬-এ অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ঘোষণা করলেন রাজ্যে এক লক্ষ শূন্যপদে নিয়োগ, যার মধ্যে ৫০ হাজার শিক্ষক-শিক্ষাকর্মী ও ২০ হাজার পুলিশকর্মী। 

প্রথম বাজেটেই কল্পতরু রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি রাজ্যের বেকার তরুণ-তরুণীদের আশার আলো দেখালেন। পাশাপাশি মহিল নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণের কথা ঘোষণা করা হয়েছে।পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে কর্মসংস্থানের ক্ষেত্রে এল বড় সুখবর। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বাজেট বক্তৃতায় ঘোষণা করলেন, রাজ্যে মোট এক লক্ষ শূন্যপদে নিয়োগ করা হবে। দীর্ঘদিন ধরে চাকরির অপেক্ষায় থাকা লক্ষ লক্ষ যুবক-যুবতীর কাছে এই ঘোষণা নিঃসন্দেহে আশার আলো।

১ লক্ষ নিয়োগ ও মহিলাদের জন্য ৩৩% সংরক্ষণ

এই এক লক্ষ নিয়োগের মধ্যে সবচেয়ে বড় অংশ যাবে শিক্ষা ক্ষেত্রে। শিক্ষক ও শিক্ষাকর্মী মিলিয়ে নিয়োগ পাবেন ৫০ হাজার জন। পাশাপাশি পুলিশ বিভাগে নেওয়া হবে আরও ২০ হাজার কর্মী। অর্থাৎ শুধু এই দুটি বিভাগেই পূরণ হবে ৭০ হাজার শূন্যপদ।

নারীর ক্ষমতায়নে বিশেষ গুরুত্ব দিয়েছে নতুন সরকার। মোট নিয়োগের ৩৩ শতাংশ আসন সংরক্ষিত থাকবে মহিলাদের জন্য। এই পদক্ষেপ রাজ্যের কর্মক্ষেত্রে লিঙ্গসমতার দিকে একটি উল্লেখযোগ্য অগ্রগতি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

৫০ হাজার অধ্যাপক ও শিক্ষক নিয়োগ করা হবে বলেও বাজেটে প্রতিশ্রুতি দিলেন স্বপন দাশগুপ্ত। 

অগ্নিবীরদের জন্য সুবিধে

কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ প্রকল্পে যোগ দেওয়া অগ্নিবীরদের জন্যও রইল বিশেষ সুবিধা। যেসব পদে প্রযোজ্য, সেখানে ১০ শতাংশ আসন সংরক্ষিত রাখা হবে তাঁদের জন্য। দেশের সেবায় নিয়োজিত এই প্রাক্তন সেনাকর্মীদের পুনর্বাসনে এটি একটি ইতিবাচক পদক্ষেপ।

বয়সের উর্ধ্বসীমা

এছাড়াও চাকরিপ্রার্থীদের জন্য আরও একটি বড় স্বস্তির খবর। সরকারি পদে আবেদনের বয়সের ঊর্ধ্বসীমায় দেওয়া হচ্ছে ৫ বছরের ছাড়। এই সুবিধা আগামী ২ বছর পর্যন্ত বহাল থাকবে, ফলে বহু প্রার্থী যাঁরা বয়সের কারণে সুযোগ হারিয়েছিলেন, তাঁরাও এবার নতুন করে স্বপ্ন দেখতে পারবেন।

সামগ্রিকভাবে এই ঘোষণাগুলি রাজ্যের কর্মসংস্থান পরিস্থিতিতে নতুন গতি আনবে বলেই আশাবাদী চাকরিপ্রার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ।

 

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

রাফাল ও এস-৪০০ মোতায়েন রয়েছে, এই বিমানঘাঁটির জন্য জমি দিল শুভেন্দুর সরকার
Bengal Budget: কেন্দ্রীয় হারে ডিএ দেয়নি বিজেপি, ২২% ঘাটতি নিয়ে তোপ TMC-র