অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকাতো ঘোষণা করেছেনই এরপর মেয়েদের জন্য বিজেপি আনল দুর্দান্ত প্রকল্প। এককালীন মিলবে ৫০ হাজার টাকা। কারা পাবেন এই টাকা?
28
কীভাবে মিলবে টাকা?
মেয়েদের উচ্চশিক্ষায় সাহায্য করতে এবার দুর্দান্ত ঘোষণা শুভেন্দু অধিকারীর। এবার আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে ভর্তি হওয়ার সময় এক কালীন ৫০ হাজার টাকা দেবে রাজ্য সরকার।
38
কীভাবে করবেন আবেদন?
মূলত মেয়েদের উচ্চশিক্ষা যাতে মাঝ পথে বন্ধ না হয়ে যায়। তার জন্যই এই বড় ঘোষণা। যাতে মেয়েরা অবিলম্বে স্নাতক ও স্নাতকোত্তরে অ্যাডমিশন নিতে পারে তার জন্যই এই নয়া উদ্যোগ।
48
কত টাকা বরাদ্দ?
এই খাতে ইতিমধ্যে প্রায় ১০০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। এই নতুন প্রকল্পের কারণে পড়াশুনোর প্রতি আগ্রহ বেড়েছে স্কুলের পড়ুয়াদের মধ্যে।
58
কারা পাবেন ৫০০০০?
তবে সব ছাত্রছাত্রী পাবেন না এই টাকা। এর জন্য যোগ্যতা বেঁধে দিয়েছে রাজ্য সরকার। শুধু নির্দিষ্ট মেয়েরাই পাবে উচ্চশিক্ষার জন্য এই টাকা।
68
রয়েছে শর্ত
যে মেয়েরা টাকা পাবেন তাদের অবশ্যই অবিবাহিত হতে হবে। অবিবাহিত না হলে টাকা মিলবে না। অবিবাহিত হলে তবে নাম নথিভুক্ত হবে।
78
কী কী শর্ত?
এ ছাড়াও সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজেই ভর্তি হলে এই টাকা মিলবে। বেসরকারি কলেজে ভর্তি হতে গেলে টাকা পাওয়া যাবে না।
88
কীভাবে আবেদন করবেন?
আবেদন কীভাবে করবেন সেই বিষয়ে এখনও কোনও পোর্টাল চালু করা হয়নি। প্রয়োজনীয় ডকুমেন্ট কী কী লাগবে ও পোর্টাল কবে চালু হবে সেই বিষয়ে খুব তাড়াতাড়ি জানিয়ে দেবে রাজ্য সরকার বলে জানা গিয়েছে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.