'ভাইপোবাবু, ২৪টা প্রপার্টির লিস্ট আনিয়েছি' অভিষেককে নিশানা শুভেন্দুর

Published : May 16, 2026, 05:59 PM IST
west bengal cm sevendu adhikari slams tmc abhishek banerjee

সংক্ষিপ্ত

নাম না করে ফলতার সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ভাইপোবাবু বলে কটাক্ষ করেন তিনি। বলেন, কলকাতা পুরসভা থেকে সম্পত্তির তালিকা আনিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, "মাননীয় ভাইপোবাবু, কালকে প্রপার্টির লিস্টটা আনালাম কলকাতা কর্পোরেশন থেকে।"

নাম না করে ফলতার সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ভাইপোবাবু বলে কটাক্ষ করেন তিনি। বলেন, কলকাতা পুরসভা থেকে সম্পত্তির তালিকা আনিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, "মাননীয় ভাইপোবাবু, কালকে প্রপার্টির লিস্টটা আনালাম কলকাতা কর্পোরেশন থেকে। আপনার ২৪টা প্রপার্টি কলকাতায়। আমতলায় প্রাসাদের মতো অফিস। কতজন ঘরছাড়া আছে দেখান না আমাকে।"

২১ মে ফলতা বিধানসভায় নির্বাচন। শনিবার বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডার (Debangshu Panda) সমর্থনে আয়োজিত সভায় একাধিক বিজেপি নেতা উপস্থিত ছিলেন। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রীর বেশিরভাগ অংশ জুড়েই ছিল ডায়মন্ডহারবার মডেল, ভোট সন্ত্রাস, ঘরছাড়া বিজেপি কর্মী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলতার জন্য স্পেশ্যাল ডেভেলপমেন্ট প্যাকেজ হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, অনেকেই সেখানে বহুদিন ভোট দিতে পারেননি। তাঁর কথায়, "অনেকে বললেন, ভাইপো যত দিন এসেছেন, তত দিন ভোট দিতে পারিনি। গত ১০ বছর ফলতা বিধানসভার ভোটার ভোট দিতে পারেননি। এর হিসাব হবে না?" তাঁর দাবি, 'এই পুনর্নির্বাচন শুধু একটা এমএলএ জেতানোর নির্বাচন নয়। এটা গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই। ভারতীয় জনতা পার্টির প্রথম মুখ্যমন্ত্রী। আমি আপনাদের কাছে ভোট চাইতে এসেছি। এই পুনর্নির্বাচনে শুধু দেবাংশুকে জেতানো নয়, মোট ভোটার ২ লক্ষ ২৫ হাজার। এক লক্ষ ভোটে দেবাংশুকে জিতে পাঠাবেন।"

বিজেপি কর্মীদের উপর অত্যাচার, ঘরছাড়া এবং রাজনৈতিক হিংসার অভিযোগও তোলেন। বলেন, 'পুলিশকে বলেছি, গত পাঁচ বছরে যত অত্যাচার হয়েছে, অভিযোগ নিতে হবে। এফআইআর করতে হবে। কোনও গুন্ডা বাড়িতে থাকবে না। ডায়মন্ড হারবার পুলিশদের বলেছি, কল রেকর্ডস, হোয়াট্‌সঅ্যাপ চ্যাট জমা দিতে হবে। ভাইপোর পিএ-এর কথায় যাঁরা ডায়মন্ড হারবার, ফলতার মানুষদের উপরে অত্যাচার করেছেন, আমি— শুভেন্দু অধিকারী— সব বার করব। সারা রাজ্যে ঘুরে বড় বড় ডায়লগ দিতেন। বলতেন ডায়মন্ড হারবার মডেল বিশ্ববিখ্যাত হবে। কিন্তু এখানে মানুষ ভোটই দিতে পারেনি।'

জাহাঙ্গির খানের নাম নিয়ে শুভেন্দু বলেন, "ওই ডাকাতটা কোথায়, পুষ্পা না কী যেন নাম। যত অভিযোগ করেছে সাধারণ নির্বাচনের সময়, সবগুলোর বিরুদ্ধে ব্যবস্থা হবে। গুন্ডামি করতে দেব না। নিশ্চিন্ত থাকুন। সাদা থান বাড়িতে ফেলতে দেখব না। কোথায় পুষ্পা, কোথায় আপনি? দেখতে পাওয়া যাচ্ছে না। ২০২১ সালে ভোট-পরবর্তী হিংসায় ১৯ জনকে নটোরিয়াস ক্রিমিনাল ঘোষণা করেছিল মানবাধিকার কমিশন। তার মধ্যে ভাইপোর জাহাঙ্গির ছিল। ওর ব্যবস্থা করব। আমার উপর ছেড়ে দিন সেই দায়িত্ব।"

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

তোলাবাজি বন্ধ থেকে নারী নিরাপত্তা, ডায়মণ্ড হারবারে পাঁচ বড় ঘোষণা CM শুভেন্দু অধিকারী-র
ডায়মণ্ড হারবারে মুখ্যমন্ত্রীকে ঘিরে আবেগের বিস্ফোরণ, প্রিয় দাদা-কে দেখতে জনতার ঢল