DA Case: পঞ্চম পে কমিশনের বকেয়া ডিএ মামলার পরবর্তী শুনানি হতে পারে আগামী ২২ বা ২৩ জুলাই সুপ্রিম কোর্টে। বকেয়ার ৫০% নির্দিষ্ট সময়ে না মেটালে আদালত অবমাননার মামলার হুঁশিয়ারি দিয়েছে কর্মী সংগঠন, রাজ্যকে পেশ করতে হবে ‘স্টেটাস রিপোর্ট’ও।
রাজ্য সরকারি কর্মীদের বহু প্রতীক্ষিত বকেয়া ডিএ (Dearness Allowance) মামলার পরবর্তী শুনানি নিয়ে সামনে এল গুরুত্বপূর্ণ তথ্য। সুপ্রিম কোর্টে গত ২৭ জুন এই মামলার শেষ শুনানি হয়েছিল, তারপর থেকেই কর্মীরা তাকিয়েছিলেন পরবর্তী তারিখের দিকে।
210
জুলাইয়ের তৃতীয় সপ্তাহেই ফের শুনানির ইঙ্গিত ছিল আগেই
রাজ্যে পালাবদলের পর মামলাকারীদের তরফে সুপ্রিম কোর্টে কিছুটা সময় চেয়ে নেওয়া হয়েছিল। সেই সময় আদালত জানিয়েছিল, জুলাই মাসের তৃতীয় সপ্তাহেই ফের এই মামলার শুনানি হবে।
310
২২ বা ২৩ জুলাই শুনানির সম্ভাব্য দিন
সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ এক ভিডিও বার্তায় জানিয়েছেন, আগামী ২২ বা ২৩ জুলাই পঞ্চম পে কমিশনের বকেয়া ডিএ মামলার শুনানি হতে পারে সুপ্রিম কোর্টে। অর্থাৎ রাজ্য সরকারি কর্মীদের শুনানির জন্য আরও সপ্তাহ দুয়েক অপেক্ষা করতে হবে।
রাজ্যে পালাবদলের পর ষষ্ঠ পে কমিশনের আওতায় ডিএ বাড়ানো হয়েছে এবং পঞ্চম পে কমিশনের বকেয়া ডিএ মেটানোর কাজও শুরু হয়েছে। তবে গ্র্যান্ট-ইন-এইড কর্মীরা এখনও পর্যন্ত সেই বকেয়ার অংশ পাননি।
510
‘দাবি আদায় করবই’, আশ্বাস কর্মী নেতার
ভিডিও বার্তায় ভাস্কর ঘোষ স্পষ্ট জানিয়ে দেন, গ্র্যান্ট-ইন-এইড কর্মচারীদের সমস্ত দাবি-দাওয়া আদায় করা হবে। শীঘ্রই এই সংক্রান্ত নোটিফিকেশন প্রকাশিত হতে পারে বলেও আশ্বাস দেন তিনি।
610
সরকারকে কড়া হুঁশিয়ারি কর্মী সংগঠনের
বকেয়ার ৫০ শতাংশ নির্দিষ্ট সময়ের মধ্যে না মেটালে আদালত অবমাননার মামলা দায়ের করার হুঁশিয়ারি দিয়েছেন ভাস্কর ঘোষ। গ্র্যান্ট-ইন-এইড কর্মীরা বকেয়া না পেলে পরবর্তী শুনানিতেই এই বিষয়টি তোলা হবে বলে জানিয়েছেন তিনি।
710
আদালতে রাজ্যকে জমা দিতে হবে ‘স্টেটাস রিপোর্ট’
আগের শুনানিতে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের কাছে একটি ‘স্টেটাস রিপোর্ট’ চেয়েছিল। নতুন সরকার গঠনের পর বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর প্রক্রিয়া কতদূর এগিয়েছে, তা এই রিপোর্টে জানাতে হবে।
810
পরবর্তী শুনানির আগেই রিপোর্ট পেশের নির্দেশ
সর্বোচ্চ আদালতের নির্দেশ ছিল, পরবর্তী শুনানির আগেই রাজ্য সরকারকে তাদের সদিচ্ছা ও পদক্ষেপের সম্পূর্ণ খতিয়ান-সহ রিপোর্টটি আদালতে জমা দিতে হবে।
910
অতীতে ২৫% বকেয়া মেটানোর নির্দেশ দিয়েছিল আদালত
পঞ্চম পে কমিশনের বকেয়া ডিএ মামলায় সুপ্রিম কোর্ট তৎকালীন রাজ্য সরকারকে অবিলম্বে অন্তত ২৫ শতাংশ বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল।
1010
ধাপে ধাপে ১০০% বকেয়া মেটানোর নির্দেশ, গঠিত হয়েছিল কমিটিও
সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছিল, বকেয়া ডিএ-র সম্পূর্ণ ১০০ শতাংশই মেটাতে হবে রাজ্য সরকারকে। ২৫% মেটানোর পর বাকি অর্থ ধাপে ধাপে পরিশোধের নির্দেশ দিয়ে এই লক্ষ্যে একটি বিশেষ কমিটিও গঠন করে দিয়েছিল সর্বোচ্চ আদালত।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.