পশ্চিমবঙ্গ সরকারের ২০২৬-২৭ বাজেটে রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা (DA/DR) ১৮% থেকে বাড়িয়ে ৩৮% করার ঘোষণা করা হয়েছে। এর ফলে বেসিক পে অনুযায়ী প্রতি মাসে উল্লেখযোগ্য হারে বেতন ও পেনশন বাড়বে।
পশ্চিমবঙ্গ সরকারের ২০২৬-২৭ বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একসঙ্গে ২০ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছেন। এর ফলে বর্তমান ১৮% DA বেড়ে সরাসরি ৩৮%-এ পৌঁছাবে, যা রাজ্যের ইতিহাসে এককালীন সর্বোচ্চ DA বৃদ্ধি।
28
কার্যকর হবে ১ অক্টোবর ২০২৬ থেকে?
এই বর্ধিত DA আগামী ১ অক্টোবর, ২০২৬ থেকে কার্যকর হবে। অর্থাৎ রাজ্যের সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তরা পুজোর মাসেই এই বর্ধিত টাকা হাতে পারেন।
38
কারা কারা পাবেন?
রাজ্য সরকারি কর্মচারী, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষাকর্মী, পুরসভা ও পঞ্চায়েত কর্মী এবং পেনশনভোগী — সকলেই সমহারে এই বর্ধিত ডিএ বা মহার্ঘ ভাতা পাবেন। তেমনই জানিয়েছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।
হিসেব অত্যন্ত সহজ — আপনার বেসিক পে- এর সঙ্গে ০.২০ গুণ করুন। যেমন মূল বেতন ₹৩০,০০০ হলে প্রতি মাসে অতিরিক্ত পাবেন ৬,০০০ টাকা। ৫০,০০০ টাকা বেসিক পে-তে বাড়বে ১০,০০০ টাকা। ৮০,০০০ টাকা বেসিক পে-তে মাসে সরাসরি ১৬,০০০ টাকা বেশি হাতে আসবে।
58
বেতন বৃদ্ধির গ্রাফিক্স
এক নজরে দেখুন আপনার বেতন ঠিক কত টাকা হতে পারে।
68
পেনশনভোগীরাও সমান সুবিধা পাবেন
শুধু চাকরিজীবীরা নন, অবসরপ্রাপ্ত পেনশনভোগীরাও DR (Dearness Relief) হিসেবে একই ২০% বৃদ্ধির সুবিধা পাবেন। ফলে লক্ষ লক্ষ প্রবীণ সরকারি কর্মচারীর মাসিক আয়েও উল্লেখযোগ্য পরিবর্তন আসবে।
78
কেন্দ্রীয় DA-র সঙ্গে ব্যবধান কমল
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের DA বর্তমানে ৫৫ শতাংশের কাছাকাছি। পশ্চিমবঙ্গে এই বৃদ্ধির ফলে রাজ্য ও কেন্দ্রের DA-র মধ্যে দীর্ঘদিনের বিস্তর ব্যবধান কিছুটা কমে আসবে এবং কর্মচারীদের দীর্ঘদিনের দাবি আংশিক পূরণ হবে।
88
দীর্ঘ দিনের DA আন্দোলন
রাজ্যের সরকারি কর্মীদের দীর্ঘ দিনের দাবি ছিল কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা। এর জন্য রাস্তায় নেমে আন্দোলনের পাশাপাশি আইনি লড়়াই করেছেন তাঁরা। এত দিনে ফারাক কিছুটা হলেও কমলো বলা যেতে পারে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.