Pension Holder DR: বড় ঘোষণা! পেনশনভোগীদের বকেয়া DR-এর ৫০% দেবে রাজ্য, কবে অ্যাকাউন্টে ঢুকবে টাকা?

Published : Jul 08, 2026, 08:21 AM IST

রাজ্য সরকারের পেনশনভোগীরা ২০০৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত বকেয়া মহার্ঘ ত্রাণের ৫০ শতাংশ টাকা পেতে চলেছেন। জেনে নিন টাকা কবে সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। সঙ্গে প্রক্রিয়াটি সহজ করতে একটি নতুন পেনশন ম্যানেজমেন্ট পোর্টালও চালু করা হচ্ছে।

PREV
15

সদ্য মিলেছে সুখবর। রাজ্য সরকারের পেনশনভোগীদের জন্য বিরাট সুখবর ঘোষণা করেছে নতুন সরকার। এবার বকেয়া মহার্ঘ ত্রাণ বা ডিয়ারনেস রিলিফের ৫০ শতাংশ টাকা পেতে চলেছেন তাঁরা। ২০০৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত সময়কালের এই বকেয়া টাকা সরাসরি পেনশনভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে।

25

এর আগেও পেনশনভোগীদের ৭ বছরের এরিয়ারের টাকা ঘোষণা করেছিল রাজ্য সরকার। এবার সেই বকেয়ার অর্ধেক অংশ মিটিয়ে দেওয়ার কথা জানানো হল। আশা করা যাচ্ছে, ৫০ শতাংশ টাকা মিলবে প্রথম দফায় দেওয়া হবে।

35

এরই সঙ্গে নেওয়া হয়েছে এক বিশেষ উদ্যোগ। আপনার পেমেন্টের আপডেট জানতে পারবেন ঘরে বসে। প্রক্রিয়াটিকে আরও দ্রুত ও স্বচ্ছ করতে রাজ্য সরকার WBIFMS-এর অধীনে একটি বিশেষ ব্যাঙ্ক পেনশন ম্যানেজমেন্ট পোর্টাল চালু করছে, যার মাধ্যমে ব্যাঙ্কগুলি পেনশনারদের তথ্য যাচাই ও আপডেট করবে।

45

তবে এক ধাপে মিলবে না পুরোটা। জুলাই মাসের মধ্যে বকেয়া ৫০ শতাংশ টাকা দেওয়া হবে পেনশভোগীদের। এই টাকা ঢুকবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। সব মিলিয়ে জুলাই মাসে অ্যাকাউন্টে ঢুকবে মোটা টাকা।

55

সব মিলিয়ে প্রবীণ পেনশনভোগীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটাতে এবং কিছুটা আর্থিক স্বস্তি দিতেই অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে এই ৫০ শতাংশ বকেয়া মেটানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories