উত্তর দিনাজপুর: কাঁটায় কাঁটায় টক্কর
উত্তর দিনাজপুরের ৯টি আসনের মধ্যে ২০২১-এ তৃণমূল ৭টি এবং বিজেপি ২টি জিতেছিল। ২০২৬-এ তৃণমূল ৫টি আসনে এগিয়ে থাকলেও, বিজেপি ৪টি আসনে কড়া চ্যালেঞ্জ জানাচ্ছে।
দক্ষিণ ২৪ পরগনা: বিজেপির বিরাট উত্থান
২০২১ সালে দক্ষিণ ২৪ পরগনার ৩১টি আসনের মধ্যে তৃণমূল ৩০টি জিতেছিল, বিজেপি একটিও পায়নি। কিন্তু ২০২৬-এ তৃণমূল ১৭টি আসনে এগিয়ে, আর বিজেপি ১১টি আসনে লিড নিয়ে এক বড়সড় উত্থানের ইঙ্গিত দিচ্ছে।
উত্তর ২৪ পরগনা: কমছে তৃণমূলের দাপট
উত্তর ২৪ পরগনার ৩৩টি আসনের মধ্যে ২০২১-এ তৃণমূল ২৮টি এবং বিজেপি ৫টি জিতেছিল। ২০২৬-এ তৃণমূল মাত্র ১৩টি আসনে এগিয়ে, যেখানে বিজেপি ১৫টি আসনে লিড করছে।
বীরভূম: বিজেপির শক্তিশালী প্রবেশ
বীরভূম জেলার ১১টি আসনের মধ্যে ২০২১-এ তৃণমূল ১০টি জিতেছিল, আর বিজেপি পেয়েছিল মাত্র ১টি। কিন্তু ২০২৬-এ তৃণমূল ৪টি এবং বিজেপি ৬টি আসনে এগিয়ে রয়েছে।