
West Bengal Election 2026: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে কার্যত, চালিয়ে খেলছে নির্বাচন কমিশন (West Bengal Election 2026)। এবার খোদ নির্বাচন কমিশনের তরফে নিযুক্ত পর্যবেক্ষককেই সরিয়ে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (2026 west bengal election)।
কমিশন সূত্রে জানা গেছে, তাঁর দায়িত্বে মোট কটি বুথ রয়েছে, সেই সম্পর্কেই ওয়াকিবহাল নন এই পর্যবেক্ষক। আসলে এগুলি খুবই সাধারণ বিষয়। তাই সেই সমস্ত বিষয়ে তিনি কেন অবগত নন? তাই রেগে যান জ্ঞানেশ কুমার স্বয়ং। তৎক্ষণাৎ ঐ পর্যবেক্ষককে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন তিনি।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনের জন্য মোট ২৯৪ জন সাধারণ পর্যবেক্ষক নিয়োগ করে নির্বাচন কমিশন। বুধবার, তাদের সকলের সঙ্গে বৈঠকে বসেন জ্ঞানেশ নিজে। আর সেই বৈঠকেই মুখ্য নির্বাচন কমিশনারের রোষের মুখে পড়লেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের পর্যবেক্ষক অনুরাগ যাদব। জ্ঞানেশ কুমা প্রশ্ন তোলেন, সেই পর্যবেক্ষকের ভূমিকা এবং দায়িত্বজ্ঞান নিয়েও।
নির্বাচন কমশন মারফত খবর আসছে যে, পর্যবেক্ষক হিসাবে বেশ কিছুদিন ধরেই পশ্চিমবঙ্গে রয়েছেন অনুরাগ যাদব। কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের দায়িত্ব রয়েছে তাঁর কাঁধে।
কিন্তু মজার বিষয় হল, ঐ কেন্দ্রে কতগুলি বুথ আছে, সেই সম্পর্কে সঠিক কোনও ধারণা নেই তাঁর। বৈঠক চলাকালীন জ্ঞানেশ কুমারের প্রশ্নের উত্তরই দিতে পারেননি অনুরাগ যাদব। তাই এই অবস্থায় তিনি আদৌ কীভাবে নির্বাচনে দেখভাল করবেন? তা নিয়েই তো সংশয় তৈরি হয়ে যায়। রীতিমতো উষ্মা প্রকাশ করেন জ্ঞানেশ কুমার নিজেই।
তারপরই অনুরাগকে পর্যবেক্ষকের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ আসে। অন্যদিকে, নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, ভোটের প্রার্থী, রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকের জন্য প্রতিদিন একটি নির্দিষ্ট সময় পর্যবেক্ষকদের ফাঁকা রাখতে হবে। কারণ, নির্বাচন প্রক্রিয়া অবাধ, শান্তিপূর্ণ এবং নিরপেক্ষভাবে পরিচালনা করতে হবে। সেটা ঠিকঠাক হচ্ছে কি না, তার উপরে নজর রাখবেন পর্যবেক্ষকরা।
কিন্তু এবার খোদ নির্বাচন কমিশনের তরফে নিযুক্ত পর্যবেক্ষককেই সরিয়ে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.