West Bengal Election 2026: এক রাতেই গ্রেফতার ৮০৯ জন! দ্বিতীয় দফা ভোটের আগে তুমুল সক্রিয় কমিশন

Published : Apr 28, 2026, 01:59 PM IST
West Bengal Election 2026

সংক্ষিপ্ত

West Bengal Election 2026: রবিবার দুপুর থেকে সোমবার সকাল পর্যন্ত, ১০৯৫ জন সমাজবিরোধীকে গ্রেফতার করে প্রশাসন। এবার জানা যাচ্ছে, সোমবার রাতে আরও ৮০৯ জনকে গ্রেফতার করা হয়েছে পুলিশের তরফে। তবে এই ৮০৯ জনের মধ্যে কোন জেলা থেকে কত জনকে পাকড়াও করা হয়েছে, সেই হিসেব এখনও জানা যায়নি।

West Bengal Election 2026: প্রথম দফার পর এবার দ্বিতীয় দফা। রাজ্যে চলতি বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ রয়েছে ২৯ এপ্রিল (west bengal election date 2026)। আর সেই দ্বিতীয় দফার ভোটের আগে একাধিক জেলায় নজরদারিতে বেশ জোর দিচ্ছে নির্বাচন কমিশন (election 2026 west bengal)।

দ্বিতীয় দফা ভোটের আগে তুমুল সক্রিয় কমিশন

ইতিমধ্যেই বিক্ষিপ্ত কিছু ঘটনার অভিযোগও সামনে এসেছে। তারই মধ্যে এবার কমিশন জানিয়ে দিল, সোমবার রাতে মোট ৮০৯ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রসঙ্গত, রাজ্যের মোট সাতটি জেলার ১৪২টি আসনে ভোট রয়েছে বুধবার। এমনিতে প্রথম দফার ভোটপর্ব মোটের উপর শান্তিপূর্ণভাবেই মিটে গেছে। তাই এবার দ্বিতীয় দফার ভোটও শান্তিপূর্ণভাবেই মেটাতে চাইছে কমিশন। 

অন্যদিকে, সোমবার সকালে গোঘাটের বিজেপি প্রার্থী প্রশান্ত দিগারের গাড়ির উপর হামলার অভিযোগ সামনে আসে। এরপর দুপুর প্রায় ১২টা নাগাদ, আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়িতেও হামলার অভিযোগ ওঠে। তাছাড়া পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর নাদনঘাটেও মারপিটের অভিযোগ সামনে আসে। বিক্ষিপ্ত কিছু ঘটনার পর আরও নড়েচড়ে বসে কমিশন। 

এক রাতেই গ্রেফতার ৮০৯ জন!

রবিবার দুপুর থেকে সোমবার সকাল পর্যন্ত, ১০৯৫ জন সমাজবিরোধীকে গ্রেফতার করে প্রশাসন। এবার জানা যাচ্ছে, সোমবার রাতে আরও ৮০৯ জনকে গ্রেফতার করা হয়েছে পুলিশের তরফে। তবে এই ৮০৯ জনের মধ্যে কোন জেলা থেকে কত জনকে পাকড়াও করা হয়েছে, সেই হিসেব এখনও জানা যায়নি।

তবে সোমবার সকাল অবধি যে হিসেব পাওয়া গেছে, তাতে গ্রেফতারির নিরিখে সবার উপরে পূর্ব বর্ধমান। এই জেলা থেকে মোট ৪৭৯ জনকে গ্রেফতার করা হয়। সেইসঙ্গে, দক্ষিণ ২৪ পরগনা থেকে ২৪৬ জন, নদিয়া থেকে ৩২ জন, হুগলি থেকে ৪৯ জন এবং উত্তর ২৪ পরগনা জেলা থেকে ৩১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Bengal Election: 'তৃণমূল শেষ, এবার দক্ষিণ ২৪ পরগনার সব দুর্গ ভাঙবে মানুষ'! বিরাট দাবি শমীক ভট্টাচার্যের
Bengal Election: প্রচারের শেষবেলায় একি হল রাজন্যার সঙ্গে? এত ভয় কেন তৃণমূলের? কী বলছে রাজন্যা?