West Bengal Elections Exit Poll 2026: রাত পোহালেই ভোট, তারপরই এক্সিট পোল, কমিশনের নয়া নিয়মে কী কী জিনিস সম্পূর্ণ নিষিদ্ধ

Published : Apr 28, 2026, 01:04 PM IST
Election exit poll

সংক্ষিপ্ত

West Bengal Elections Exit Poll 2026: কয়েক ঘণ্টার অপেক্ষা।তারপরই দেশের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব শেষ হবে। এরপরেই শুরু হয়ে যাবে এক্সিট পোল। ৯ এপ্রিল কেরল, অসম ও পুদুচেরি দিয়ে শুরু হয়েছিল ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব।

West Bengal Elections Exit Poll 2026: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই দেশের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব শেষ হবে। ঠিক তারপরেই শুরু হয়ে যাবে এক্সিট পোল। গত ৯ এপ্রিল কেরল, অসম ও পুদুচেরি দিয়ে শুরু হয়েছিল এই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব। সেই তিন রাজ্যে এক দফাতেই হয়েছিল নির্বাচন। এরপর গত ২৩ এপ্রিল, বুধবার পশ্চিমবঙ্গে প্রথম দফায় ১৫২টি ও তামিলনাড়ুতে এক দফায় সব কটি বিধানসভা আসনে ভোটগ্রহণ হয়েছিল। এবার বুধবার পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় ১৪২টি আসনে ভোটগ্রহণের পর শেষ হবে দেশের পাঁচ রাজ্যে চলা দীর্ঘ দিন কুড়ির নির্বাচনী প্রক্রিয়া। ভোট মিললেই সবার আগে আসে ফলপ্রকাশের কথা। আগামী ৪ মে রাজ্যে পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ হতে চলেছে। সেদিনই জানা যাবে এই পাঁচ রাজ্যে আগামী পাঁচ বছর কারা রাজত্ব করতে চলেছেন। কিন্তু ভোটের ফল নিয়ে সবার আগ্রহ এতটাই থাকে যে আম জনতরা যাকে বলে 'তর সয় না'। আগামিকাল, বুধবার সন্ধ্য়া থেকে রবিবার রাত পর্যন্ত চলবে ফল নিয়ে জল্পনা, হিসাবে। আর সবচেয়ে বেশি আগ্রহ থাকবে এক্সিট পোল নিয়ে।

কোথায় কোথায় দেখা যাবে এক্সিট পোল

বুধবার কলকাতা সহ দ্বিতীয় দফায় রাজ্যের ভোটগ্রহণ পর্ব মিটলেই সংবাদমাধ্যমে শুরু হয়ে যাবে এক্সিট পোল। দেশের বিভিন্ন নামজাদা সমীক্ষা সংস্থা, টিভি চ্য়ানেল, অনলাইন পোর্টাল, ইউ টিউব চ্য়ানেল, ফেসবুক পেজে দেখা মিলবে এক্সিট পোলের। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন নিয়ে এবার শুধু রাজ্যে নয়, গোটা দেশে উন্মাদনা তুঙ্গে উঠেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচার, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র ভোটের সময় টানা কয়েকদিন শহরে পড়ে থেকে জনসংযোগ করার বিষয়ে বঙ্গ বিধানসভা নির্বাচনকে আলাদা মাত্রা দিয়েছে। তাই এবার বঙ্গ ভোটের এক্সিট পোল নিয়ে আগ্রহ আলাদা পর্যায়ে চলে গিয়েছে। ভারতের নির্বাচন কমিশন (ECI)-এর নির্দেশ মেনে, পশ্চিমবঙ্গে চূড়ান্ত দফার ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত কোনও সংবাদমাধ্যমই ভোটার সমীক্ষা বা এক্সিট পোলের ফল প্রকাশ বা সম্প্রচার করতে পারবে না। কমিশনের স্পষ্ট নির্দেশ, যেসব রাজ্যে ভোট চলছে, সেখানে শেষ ভোটটি পড়া পর্যন্ত এক্সিট পোল প্রকাশ সম্পূর্ণ নিষিদ্ধ। এই নিয়মের উদ্দেশ্য হল, পরবর্তী পর্যায়ের ভোটারদের ওপর যেন কোনও প্রভাব না পড়ে।

কখন থেকে টিভি, ইন্টারনেটে শুরু হবে এক্সিট পোল

আগামিকাল, বুধবার ভোটগ্রহণ পর্ব শেষ হওয়ার কথা সন্ধ্যা ৬টায়। কিন্তু প্রথম দফাতে দেখা গিয়েছিল, ৬টার পরেও বেশ কিছু বুথের বাইরে লম্বা লাইন ছিল। তাই সন্ধ্যা ৬টা থেকে শুরু করা যাবে না এক্সিট পোল। তবে সাড়ে ৬টা থেকে বিভিন্ন সংবাদমাধ্যমে কেরল, অসম, তামিলনাড়ু, পুদুচেরির এক্সিট পোলের ফলপ্রকাশ হতে শুরু করবে। পাঁচটি রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি নজর পশ্চিমবঙ্গের দিকেই থাকবে। এবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের এক্সিট পোল শুধু স্থানীয় সংবাদমাধ্যমেই নয়, বরং জাতীয় বেসরকারী নিউজ চ্যানেলগুলিতে বেশি প্রাধান্য পাবে। পশ্চিমবঙ্গে এক্সিট পোলের ফল সন্ধ্যা সাড়ে ৭টা থেকে টিভি ও ওয়েবসাইটগুলি দেখানো হতে পারে। পশ্চিমবঙ্গ, অসম, কেরালা, তামিলনাড়ু ও পুদুচেরির মোট ৮২৪টি বিধানসভা আসনের তথ্য একসঙ্গে প্রকাশ করা হবে। এতে জনমতের একটা সামগ্রিক ধারণা মিললেও, এগুলি চূড়ান্ত ফল নয়, শুধুই পূর্বাভাস। আনুষ্ঠানিক ভোট গণনা এবং জয়ীদের নাম ঘোষণা হবে ৪ মে।

এক্সিট পোল কীভাবে করা হয়

এক্সিট পোল হলো ভোট দেওয়ার পর বেরোনো ভোটারদের মতামত নিয়ে করা একটি সমীক্ষা। ভোটকেন্দ্রের বাইরে সমীক্ষকরা কিছু নির্বাচিত ভোটারকে জিজ্ঞেস করেন তারা কাকে ভোট দিয়েছেন বা তাদের পছন্দ কী। এই তথ্য গোপনভাবে সংগ্রহ করে পরিসংখ্যান পদ্ধতিতে বিশ্লেষণ করা হয়। তারপর সেই হিসেব থেকে কোন দল কত আসন পেতে পারে, তার একটি সম্ভাব্য পূর্বাভাস দেওয়া হয়।

Exit Poll কতটা মেলে

২০২৪ লোকসভা নির্বাচনে সেভাবে না মিললেও মহারাষ্ট্র, বিহার বিধানসভা নির্বাচনে বেশিরভাগ প্রথমসারির সংস্থার এক্সিট পোল মিলে গিয়েছিল। তবে হরিয়ানা বিধানসভা ভোটের শেষে এক্সিট পোলে কংগ্রেস জিতবে বলা হলেও শেষ পর্যন্ত দেখা যায় সেখানে ক্ষমতায় ফেরে বিজেপি। ২০২১ বঙ্গ বিধানসভা নির্বাচনে বেশিরভাগ সংবাদমাধ্যমের এক্সিট পোল সেভাবে মেলেনি। আবার ২০১৯ লোকসভায় বঙ্গ ভোটে বিজেপির চমকের আভাস এক্সিট পোলে মিলেছিল।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

WB Elections: সবুজ আবীরকে টেক্কা দিয়ে গেরুয়ার চাহিদা তুঙ্গে! রঙের এক্সিট পোলে এগিয়ে বিজেপি
Annapurna Bhandar: শুরু হল অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিলআপ, আবেদন করতে কী কী যোগ্যতা প্রয়োজন?