West Bengal Election 2026: শুরু হল বিধানসভা নির্বাচন। রাজ্যের ১৫২টি কেন্দ্রে বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয়ে গেছে ভোটগ্রহণ পর্ব (West Bengal Election 2026)। তবে ভোটের দিন এ যেন সম্পূর্ণ অন্যরকম এক ছবি (election 2026 west bengal)।
সামশেরগঞ্জ বিধানসভাতে দেখা গেল, অপেক্ষায় দাঁড়িয়ে ভোটাররা। কিন্তু তারা ভোট দিতে পারবেন না। কারণ, এসআইআর-এ তাদের নাম বাদ গেছে। ধুলিয়ান পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের দিগরি গ্রাম পঞ্চায়েতের ৬১ নম্বর বুথের ঘটনা।
নির্বাচন কমিশনের তরফ থেকে টেনে দেওয়া লক্ষ্মণরেখার বাইরে দাঁড়িয়ে আছেন প্রায় ৩০০ জন মানুষ। তাদের হাতে রয়েছে ভোটার কার্ড। কিন্তু প্রত্যেকের নাম এসআইআর প্রক্রিয়ার দরুণ ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, একাধিকবার এসআইআর ইস্যুতে একাধিকবার বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধীরা। কখনও তৃণমূল, আবার কখনও বামেরা। কিন্তু বহু নাম বাদ গেছে। তাদেরকে কার্যত, ভোটার তালিকা থেকে মুছে ফেলেছে কমিশন। দেখা যাচ্ছে, বেশিরভাগই সমাজের পিছিয়ে পড়া শ্রেণির মানুষ।
তাদের অনেকের চোখেই জল। সেই ছলছল চোখেই সেই মানুষগুলো দাঁড়িয়ে রয়েছেন হাতে ভোটার কার্ড নিয়ে। কিন্তু তারা কেউ ভোট দিতে পারলেন না। শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্যদের ভোট দিতে দেখলেন। তাদের মধ্যে কারও কারও বয়স ৮০-র কাছাকাছি। আবার কেউ কেউ ৩০ বছর বয়সীও আছেন।
জানা যাচ্ছে, বুথের ৮৮২ জনের মধ্যে ৩১৭ জনের নামই বাদ দিয়েছে নির্বাচন কমিশন। তারা পরিষ্কার জানালেন, “কোনও দলের কোনও প্রার্থী আমাদের পাশে এসে দাঁড়ায়নি। কেউ আসেইনি আমাদের গ্রামে প্রচার করতে।"
অর্থাৎ, ভোটের দিন এ যেন সম্পূর্ণ অন্য ছবি। সামশেরগঞ্জ বিধানসভাতে দেখা গেল, অপেক্ষায় দাঁড়িয়ে আছেন ভোটাররা। কিন্তু তারা ভোট দিতে পারবেন না। কারণ, এসআইআর-এ তাদের নাম বাদ গেছে। ধুলিয়ান পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের দিগরি গ্রাম পঞ্চায়েতের ৬১ নম্বর বুথের ঘটনা এটি। প্রায় ৩০০ জন মানুষ রয়েছেন। তাদের সবার হাতে রয়েছে ভোটার কার্ড। কিন্তু প্রত্যেকের নাম এসআইআর প্রক্রিয়ার জেরে ভোটার তালিকা থেকে বাদ গেছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.