West Bengal Election 2026: নতুন ৭ লক্ষ নাম যুক্ত হল ভোটার লিস্টে, মোট ভোটার কমে দাঁড়াল ৬.৮ কোটি!

Published : Apr 18, 2026, 10:50 PM ISTUpdated : Apr 18, 2026, 11:07 PM IST
West Bengal Election 2026

সংক্ষিপ্ত

West Bengal Election 2026: তথ্য বলছে, প্রায় ৭ লক্ষ ভোটার ফর্ম-৬ জমা দিয়ে তালিকায় নাম তুলেছেন। অন্যদিকে, বর্তমান ভোটার তালিকার হিসেব অনুযায়ী, পুরুষদের তুলনায় মহিলা ভোটারের সংখ্যা বেশ অনেকটাই কমে গেছে। এমনকি, খসড়া তালিকাতেও সেটাই ছিল। 

West Bengal Election 2026: ভোটার লিস্টে যুক্ত হল আরও নতুন নাম। জানিয়ে দিল নির্বাচন কমিশন (West Bengal Election 2026)। ভোটার তালিকায় সম্প্রতি প্রায় ৫ লক্ষ নতুন নাম যুক্ত হয়েছে বলে খবর আসছে (sir list 2026)।

 নতুন ৭ লক্ষ নাম?

তথ্য বলছে, প্রায় ৭ লক্ষ ভোটার ফর্ম-৬ জমা দিয়ে তালিকায় নাম তুলেছেন। অন্যদিকে, বর্তমান ভোটার তালিকার হিসেব অনুযায়ী, পুরুষদের তুলনায় মহিলা ভোটারের সংখ্যা বেশ অনেকটাই কমে গেছে। 

এমনকি, খসড়া তালিকাতেও সেটাই ছিল। কমিশন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, বিধানসভা ভোটকে কেন্দ্র করে মোট ভোটার সংখ্যা এই মুহূর্তে গিয়ে দাঁড়িয়েছে ৬ কোটি ৮২ লক্ষ ৫১ হাজার ৮ জন। 

ট্রাইব্যুনালের বিচারপতিদের তরফে নিষ্পত্তির পরে এই সংখ্যাটা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে সূত্রের খবর। উল্লেখ্য, গত ৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটের মনোনয়ন জমা দেওয়ার শেষদিন ছিল। ঐদিন পর্যন্ত, নতুন ভোটার হয়েছেন মোট ৬ লক্ষ ৯৬ হাজার ৮২৪ জন। প্রথম দফায় ভোটার বেড়ে হয়েছে ৩ লক্ষ ২২ হাজার ১৭ জন এবং ৩ লক্ষ ৮৭ হাজার ৭৪৭ নতুন ভোটার সংখ্যা বৃদ্ধি পেয়েছে দ্বিতীয় দফায়। 

তবে বিবেচনাধীনরা এই সংখ্যার মধ্যে নেই

নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে, গত ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। সেইদিন ১ লক্ষ ৮৮ হাজার ২০৭ জন নতুন ভোটার এই তালিকায় যুক্ত হন। অর্থাৎ, গত এক মাসে আরও প্রায় ৫ লক্ষ নতুন নাম যুক্ত হয়েছে ভোটার লিস্টে। সবচেয়ে বেশি নাম উঠেছে উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা এবং পূর্ব মেদিনীপুরে। উত্তর ২৪ পরগনা জেলা থেকেই প্রায় ৭১ হাজারের বেশি নাম উঠেছে। 

পাশাপাশি প্রায় ৪৪ হাজার নতুন নাম ভোটার তালিকায় যুক্ত হয়েছে এই কলকাতায়। কমিশন সূত্রে খবর, এই সব ভোটারদের বেশিরভাগই হলেন নতুন। এছাড়া খসড়া এবং চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়া ভোটাররাও রয়েছেন এই তালিকায়। তবে বিবেচনাধীনরা এই সংখ্যার মধ্যে নেই।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Suvendu Adhikari: '১৫ বছর চোরেদের দিলেন, ৫ বছর রামকে দিয়ে দেখুন' শুভেন্দুর কথায় নতুন আশা!
Bengal Election 2026: 'ওরা শুধু মুসলিমদের কথা ভাবে' কোচবিহারে মমতাকে 'বুলডোজার' হুঙ্কার যোগীর!