West Bengal Election 2026: রাজ্য ভোটের দায়িত্বে এসে গর্জন শুরু করলেন 'সিংহম!' এনকাউন্টার স্পেশ্যালিস্ট অজয়পাল শর্মা

Published : Apr 27, 2026, 10:37 PM ISTUpdated : Apr 27, 2026, 10:48 PM IST
West Bengal Election 2026

সংক্ষিপ্ত

West Bengal Election 2026: ডায়মন্ড হারবারে পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে তাঁকে। আর সেই দায়িত্ব পেয়েই এবার সোজা গর্জন শুরু করে দিলেন উত্তরপ্রদেশ পুলিশ মহলে ‘সিংহম’ বামে পরিচিত আইপিএস অজয়পাল শর্মা।

West Bengal Election 2026: দায়িত্ব পেয়েই গর্জন শুরু। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব রয়েছে আগামী ২৯ এপ্রিল (west bengal election date 2026)। তার আগেই পুলিশ পর্যবেক্ষক হিসেবে দায়িত্বে এসেছেন অজয়পাল শর্মা। তাঁকে উত্তরপ্রদেশ থেকে উড়িয়ে এনেছে নির্বাচন কমিশন (election 2026 west bengal)।

 গর্জন শুরু করে দিলেন উত্তরপ্রদেশের ‘সিংহম’

ডায়মন্ড হারবারে পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে তাঁকে। আর সেই দায়িত্ব পেয়েই এবার সোজা গর্জন শুরু করে দিলেন উত্তরপ্রদেশ পুলিশ মহলে ‘সিংহম’ বামে পরিচিত আইপিএস অজয়পাল শর্মা। 

ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের বাড়ির সামনে দাঁড়িয়ে কার্যত, হুঁশিয়ারি দিলেন তিনি। রীতিমতো সতর্কবার্তা দিয়ে গেলেন প্রার্থীকে। উদ্দেশেও। সোমবার, এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা। 

“কান্নাকাটি করে আর পস্তানো যাবে না" ধমকের সুর আইপিএস-এর গলায়

সোমবার বিকেলে, অজয়পাল শর্মার ঐ ভিডিওটি সামনে আসে। সেখানে দেখা যাচ্ছে, ফলতায় তৃণমূল প্রার্থীর বাড়ির সামনে দাঁড়িয়ে রীতিমতো ধমক দিচ্ছেন তিনি। সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও উপস্থিত ছিলেন। সেখানে তাঁকে বলতে শোনা গেছে, “আশেপাশে যারা আছেন, ভালো করে বুঝে নিন। কেউ কোনও বদমাইশি করলে, তাদের ঠিকঠাক দাওয়াই দেওয়া হবে। যদি কোনও জায়গা থেকে কোনও খবর আসে যে, কেউ গোলমাল পাকানোর বা কাউকে বিরক্ত করার চেষ্টা করছে! তাহলে তাঁর ভালোভাবে খবর নেব আমরা। তারপর কিন্তু কান্নাকাটি করে আর পস্তানো যাবে না।"

প্রসঙ্গত, দ্বিতীয় দফার নির্বাচনকে ঘিরে এমনিতেই দাবাং মোডে রয়েছে নির্বাচন কমিশন। কার্যত, কড়া নির্দেশ দেওয়া হচ্ছে একাধিক আধিকারিকদের। এবার সোজা আইপিএস অজয়পাল শর্মা নিজেই মাঠে নেমে পড়লেন। ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের বাড়ির সামনে দাঁড়িয়ে কার্যত, হুঁশিয়ারি দিলেন তিনি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

West Bengal Election 2026: শান্তিপূর্ণ ভাবে মিটবে দ্বিতীয় দফায় নির্বাচন, ভোটে অশান্তি এড়াতে একগুচ্ছ পদক্ষেপ কমিশনের
News Round Up: মোদীর সরকার গঠনের আশাপ্রকাশ থেকে ধোনির রেকর্ড ভাঙলেন রিঙ্কু, সারাদিনের খবর এক ক্লিকে