West Bengal Election 2026: "মেয়ের বিচার আমরা ছিনিয়ে আনবোই!" লক্ষ্যে অবিচল পরিবার, অভয়ার মা কি প্রার্থী হচ্ছেন?

Published : Mar 23, 2026, 11:54 AM ISTUpdated : Mar 23, 2026, 12:51 PM IST
West Bengal Election 2026

সংক্ষিপ্ত

West Bengal Election 2026: এশিয়ানেট নিউজ বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে অভয়ার বাবা বলেন, “এখনও পর্যন্ত তো আমরা এই বিষয়ে কিছুই জানাইনি। শেষ সিদ্ধান্ত আমরা নেবো। কারণ, যে ঘটনাটা হয়েছে, সেটা তো আমাদের সঙ্গেই ঘটেছে। আর এই অপরাধের কোনও ক্ষমা হয়না।তাই আমরা বিচার ছিনিয়ে আনবোই।"

West Bengal Election 2026: দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে গেছে। এখনও বিচারের দাবিতে সরব তারা। শুধু তারা কেন? প্রত্যেকেই আরজি করে ঘটে যাওয়া সেই মর্মান্তিক এবং জঘন্য ঘটনার বিচার চান (rg kar protest)। কিন্তু তারই মাঝে এবার ২০২৬ সালের বিধানসভা নির্বাচন। আর সেই ভোটেই অভয়ার মা কি বিজেপির প্রার্থী হতে চলেছেন? জল্পনা এবং কানাঘুষো চলছে। এই প্রসঙ্গে কী জানালেন অভয়ার বাবা (West Bengal Election 2026)? 

মেয়ের বিচার আমরা ছিনিয়ে আনবোই!" লক্ষ্যে অবিচল অভয়ার পরিবার

এশিয়ানেট নিউজ বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে অভয়ার বাবা বলেন, “এখনও পর্যন্ত তো আমরা এই বিষয়ে কিছুই জানাইনি। শেষ সিদ্ধান্ত আমরা নেবো। কারণ, যে ঘটনাটা হয়েছে, সেটা তো আমাদের সঙ্গেই ঘটেছে। আর এই অপরাধের কোনও ক্ষমা হয়না।তাই আমরা বিচার ছিনিয়ে আনবোই। আমাদের একমাত্র লক্ষ্য হল সেটাই এবং আমরা সেই লক্ষ্যে অবিচল আছি। হ্যাঁ, লড়াইটা একটু কঠিন। জানি সেটা। কিন্তু আমাদের মেয়ের বিচার চাই। শক্তিশালী লড়াই করার জন্য আমরা তৈরি।"

প্রসঙ্গত, আরজি কর কাণ্ডের প্রতিবাদে গোটা রাজ্য তথা দেশ উত্তাল হয়ে ওঠে। ঐতিহাসিক ‘রাত দখলের' ডাক দেওয়া হয় বিভিন্ন প্রান্তে। দলে দলে মহিলারা রাস্তায় নেমে আসেন। লাগাতার চলতে থাকে প্রতিবাদ কর্মসূচি। পরবর্তী সময়ে তৈরি হয় অভয়া মঞ্চ। 

সেই ঘটনার পর থেকে বিভিন্ন প্রতিবাদ মঞ্চে এবং একাধিক আন্দোলনে শামিল হন অভয়ার মা-বাবা। মেয়ের বিচারের দাবিতে সাধারণ মানুষের সঙ্গে তারাও রাস্তায় পা মেলান। পাশাপাশি রাজ্যের বিরোধী দলগুলিও চাপ বাড়াতে থাকে। 

এশিয়ানেট নিউজ বাংলাকে দেওয়া এক্সক্লিউসিভ সাক্ষাৎকারে কী জানালেন?

ঐ ঘটনার পর, রাজ্যে এবার বিধানসভা নির্বাচন হতে চলেছে। সেই আবহেই এবার শোনা যায় যে, বিজেপির প্রার্থী হতে পারেন অভয়ার মা। তারপর থেকেই জল্পনা শুরু। তাহলে কি মেয়ের বিচারের দাবিকে আরও শক্তিশালী করতে সরাসরি রাজনৈতিক ছাতার তলায় আসতে চলেছেন তারা? 

কিন্তু অভয়ার বাবা সেইরকম কিছু জানাননি। এশিয়ানেট নিউজ বাংলাকে দেওয়া এক্সক্লিউসিভ সাক্ষাৎকারে তিনি জানান, এই বিষয়ে শেষ সিদ্ধান্ত তারাই নেবেন। এখনও অবধি তারা কিছুই বলতে চাননি এই বিষয়ে। তবে একটি বিষয় পরিষ্কার করে দিয়েছেন, মেয়ের বিচারের দাবিতে তারা শেষপর্যন্ত লড়বেন। লড়াইকে কঠিন করে দেওয়ার চেষ্টা হলেও তারা হাল ছাড়বেন না বলে জানিয়েছেন।   

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Yuvasathi scheme: এখনও আসেনি যুবসাথী প্রকল্পের টাকা? WhataApp-এ চেক করুন পেমেন্ট ডেট ও স্ট্যাটাস
DA Case: ভোটের মুখে জোড়া ডিএ মামলা, মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য সরকারি কর্মীরা চাপ বাড়ছে নবান্নের