Dilip's Wife Rinku: 'আমি ওখানেই Happy'! BJP প্রার্থী না করায় একী বললেন দিলীপ জায়া রিঙ্কু

Published : Mar 22, 2026, 10:27 PM IST
Dilip Ghosh wife Rinku Majumder is upset after failing to secure a BJP candidacy

সংক্ষিপ্ত

Rinku Majumder: বিজেপি নেত্রী রিঙ্কু মজুমদার জানিয়েছেন, তিনি প্রার্থী হওয়ার জন্য মোটেও মরিয়া নন। আর তাঁর কাছে অ্যাচিভমেন্ট হল দিলীপ ঘোষের স্ত্রী হতে পারা। তবে নিউটাউনের প্রার্থী নিয়ে ক্ষোভ উগরে দিলেন তিনি। 

দিন কয়েক ধরেই খবরের শিরোনামে দিলীপ ঘোষ ও তাঁর স্ত্রী রিঙ্কু মজুমদার। বিজেপি দিলীপকে তাঁর পছন্দসই আসন খড়গপুরে প্রার্থী করেছে। কিন্তু এখনও পর্যন্ত টিকিট পাননি রিঙ্কু মজুমদার। তিনি প্রার্থী হতে চেয়ে ড্রপবক্সে একটি চিঠিও দিয়েছিলেন। এখনও বিজেপির মাত্র ৩৯ জন প্রার্থীর নাম প্রকাশ বাকি রয়েছে। কিন্তু তার আগেই বিস্ফোরক রিঙ্কু মজুমদার।

রিঙ্কু মজুমদারের বার্তা

বিজেপি নেত্রী রিঙ্কু মজুমদার জানিয়েছেন, তিনি প্রার্থী হওয়ার জন্য মোটেও মরিয়া নন। আর তাঁর কাছে অ্যাচিভমেন্ট হল দিলীপ ঘোষের স্ত্রী হতে পারা। রিঙ্কু মজুমদার বলেন, 'একজন মাস লিডারের সঙ্গে আমার বিয়ে হয়েছে। আমি পলিটিক্সটাকে ভালোবাসি, বিশেষ করে এই পার্টিটাকে(বিজেপি)। আমার অ্য়াচিভমেন্ট ওখানেই হয়ে গেছে। আমি ওখানেই হ্যাপি।' তবে তাঁকে টিকিট দেওয়া জরুরি কেন তাও বলেন রিঙ্কু।

নিউটাউনের প্রার্থী নিয়ে ক্ষোভ

রিঙ্কু বলেন, সমাজে পরিবর্তন তখনই আসে যখন নিজেদের মধ্যে বিবর্তন আনা সম্ভব। তিনি তাঁর পার্টি অর্থাৎ বিজেপির পরবর্তনেরও দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, রাজনীতিতে সৎ ব্যক্তিদের প্রয়োজন । তিনি আরও বলেন, নিউটাউনে বিজেপি যাঁকে প্রার্থী করেছে তাঁর নামে একাধিক মামলা রয়েছে। রিঙ্কুর কথায় বিজেপির প্রার্থী দুর্নীতির সঙ্গে যুক্ত। পাশাপাশি নিউটাউনের মত হাইপ্রোফাইল জায়গায় আরও ভালো প্রার্থী দেওয়া উচিৎ ছিল বলেও দাবি করেন রিঙ্কু। রিঙ্কু আরও বলেন, নিউটাউনের প্রার্থীর বিরুদ্ধে জেল খাটা আর দুর্নীতির অতীত রয়েছে। যা নিউটাউনের মত স্মার্ট এলাকার ভোটাররা মেনে নেবে না। এই প্রসঙ্গে বলে রাখা ভালো নিউটান-রাজারহাটের প্রার্থী পীযূষ কানোরিয়া। রিঙ্কুর প্রশ্ন, 'লিগালি অ্যাকিউডকে কেন প্রার্থী করা হবে? প্রতিদ্বন্দ্বী প্রার্থী দাঁড় করালোও ভালো ছিল।'

রিঙ্কু আরও বলেন, তিনি দলের থেকে সুবিধে নেওয়ার জন্য এই বিষয়ে মুখ বন্ধ রাখতে পারতেন। কিন্তু তিনি তা করেননি। তিনি আরও বলেন, 'পার্টির থেকে সুবিধে নেওয়ার জন্য মুখ বন্ধ রাখতে পারতাম। আমাকে পার্টি পাঁচ বছর পরে টিকিট দেবে বা দলে বড় কোনও পদ দেবে। কিন্তু আমি তা করিনি। গোটা বিষয়টা তুলে ধরেছি।' তিনি স্পষ্ট করে দিয়েছেন, নিউটাউন রাজারহাটের প্রার্থীর বিরুদ্ধে মুখ খুলে তিনি দলের উপকারই করেছেন।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

BJP vs TMC: আর ছাড় নয়! তৃণমূলকে চরম বার্তা বিজেপির! রণংদেহি মেজাজে পদ্ম শিবির
CPIM WB Elections 2026: শূন্য কাটাতে সিপিএমের নজরে রাজ্যের যে দশ আসন