West Bengal Election 2026: গাড়িতে বসে দিব্যি লাইভ সোনা পাপ্পুর! খুঁজেই পাচ্ছে না পুলিশ-ইডি?

Published : Apr 07, 2026, 07:30 PM IST
sona pappu news

সংক্ষিপ্ত

West Bengal Election 2026: সক্রিয় অপরাধীর তালিকায় তাঁর নাম নেই বলে জানান কসবা থানার ওসি। সেই কারণে আবার তাঁকে সাসপেন্ড করে কমিশন। এই সবকিছুর মাঝেই মঙ্গলবার, ফের একবার ফেসবুক লাইভে এলেন বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু। তিনি আঙুল তুললেন সদ্য জামিন পাওয়া বিজেপি নেতা রাকেশ সিংহের দিকে। 

West Bengal Election 2026: ফেসবুক লাইভে বিতর্কিত সোনা পাপ্পু (sona pappu live)। তাঁকে নাকি খুঁজেই পাচ্ছে না পুলিশ। এমনকি,। বাড়িতে তল্লাশি চালিয়েও সন্ধান পাননি ইডির আধিকারিকরা (sona pappu news)। 

সক্রিয় অপরাধীর তালিকায় তাঁর নাম নেই বলে জানান কসবা থানার ওসি। সেই কারণে আবার তাঁকে সাসপেন্ড করে কমিশন। এই সবকিছুর মাঝেই মঙ্গলবার, ফের একবার ফেসবুক লাইভে এলেন বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু। 

গাড়িতে বসে দিব্যি লাইভ সোনা পাপ্পুর

তিনি আঙুল তুললেন সদ্য জামিন পাওয়া বিজেপি নেতা রাকেশ সিংহের দিকে। সোনা পাপ্পুর দাবি, রাকেশের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। তারপরেও তাঁকে দুষ্কৃতী বলা হয়নি। এমনকি, সেই বিজেপি নেতার সঙ্গে শুভেন্দুর যোগ রয়েছে বলেও দাবি তাঁর। 

পাশাপাশি তিনি অভিযোগ করেছেন, বাড়িতে ইডির তল্লাশি অভিযানের সময়ে তাঁর স্ত্রী এবং বৃদ্ধ বাবাকে অত্যাচার করা হয়েছে। গাড়ির ভিতরে বসে ফেসবুক লাইভে এসে সোনা পাপ্পু জানান, আবার আমি লাইভে আসতে বাধ্য হলাম। ব্রেকিং নিউজ এবার আমি দিতে চাই। দুষ্কৃতী রাকেশ সিংহ, তোলাবাজ রাকেশ সিংহ, অজস্র কেসের আসামী, রেপ কেসের আসামী, এনডিপিএস রাকেশ সিংহ বন্দর এলাকায় বিজেপির প্রার্থী হয়েছে।’’ 

যদিও কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রে এখনও প্রার্থী ঘোষণা করেনি বিজেপি। কিন্তু সোমবার, রাকেশ সিংহের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট। তারপরেই জল্পনা তৈরি হয়েছে যে, কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রে হয়ত তিনি বিজেপির প্রার্থী হতে পারেন। সোনা পাপ্পুর দাবি, ‘‘গদি মিডিয়া এখন কোথায় গেল? তারা বলছে না কেন যে, দুষ্কৃতী রাকেশ বিজেপির প্রার্থী হয়েছে! আমার বেলায় খালি দেখাতে থাকে যে, আমি নাকি দুষ্কৃতী এবং তোলাবাজ। যদি কোনও থানায় আমার নামে একটা তোলাবাজির কেস থাকে, আমি ফাঁসিবরণ করব।’’

সোনা পাপ্পু আরও যোগ করেন, "রাকেশের নামে চাঁদু খাঁ নামে একজন প্রবীণ মানুইশ তোলাবাজির মামলা করেছেন। ৪ কোটি টাকা সহ তাঁর জমি কেড়ে নিয়ে মারধর করা হয়েছে। সেই রাকেশ নাকি এখন বিজেপির প্রার্থী। আসলে শুভেন্দুর সঙ্গে রাকেশ সিংহের তোলাবাজির হিস্‌সা সমান সমান। তাই শুভেন্দু এবার রাকেশকে বন্দর এলাকায় টিকিট দিয়েছে! বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকলে সতী। দুষ্কৃতী না।’’

বিস্ফোরক সোনা পাপ্পু

তিনি বলছেন, “আমার বাড়িতে ইডি এবং এজেন্সি দিয়ে অত্যাচার করা হয়েছে। আমার স্ত্রীকে ১৪ ঘণ্টা বসিয়ে রেখে টর্চার করেছে ওরা। আমার ঘরে তল্লাশি করে কিছু পায়নি। শেষে নিজেদের অস্ত্র রেখে আমার বিরুদ্ধে গড়িয়াহাট থানায় কেস দিয়েছে বলে শুনলাম। ভিডিও ফুটেজ দেখান আপনারা। রেড করতে এসে ভিডিও করা উচিত আপনাদের। অবাঙালি অফিসাররা সবাই বাঙালিদের নিয়ে কুকথা বলেছেন। বাবা আমাকে কেঁদে জানিয়েছে, বাঙালি বলে অত্যাচার করা হয়েছে। মনে রাখবেন, বাঙালিরা ছোটজাত নয়! যতই করো আমার উপর হামলা, আবার জিতবে বাংলা। অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মা মাটি মানুষ জিন্দাবাদ! আমার মনোবল ভাঙতে পারবে না। কোনও অফারে যাই না। মা-মাটি-মানুষ জিন্দাবাদ। ৪ তারিখের পরে আবার লাইভে আসব।’’ 

এখানে ৪ মে-র কথা বলেছেন তিনি। সেইদিন বিধানসভা নির্বাচনের ফলাফল। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

BJP vs TMC: 'মমতা ... হয়ে গিয়েছেন', দুর্নীতির ফাইল খোলার ভয়েই আতঙ্কিত তৃণমূল, দাবি বিজেপির
DA: অনিশ্চয়তা শেষ! এই সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে বড় উদ্যোগ সরকারের