West Bengal Election Result 2026: যুদ্ধকালীন পরিস্থিতি! আরও ১৬৫ জন কাউন্টিং পর্যবেক্ষক এবং ৭৭ জন পুলিশ অবজার্ভার নিয়োগ

Published : May 02, 2026, 04:37 PM ISTUpdated : May 02, 2026, 04:48 PM IST
West Bengal Election Result 2026: যুদ্ধকালীন পরিস্থিতি! আরও ১৬৫ জন কাউন্টিং পর্যবেক্ষক এবং ৭৭ জন পুলিশ অবজার্ভার নিয়োগ

সংক্ষিপ্ত

West Bengal Election Result 2026: মোট ৭৭টি গণনাকেন্দ্র তৈরি করেছে কমিশন। এবার সেই গণনাপর্বকে শান্তিপূর্ণভাবে শেষ করতে ১৬৫ জন কাউন্টিং অবজার্ভার এবং আরও ৭৭ জন পুলিশ অবজার্ভার নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। প্রত্যেকটি গণনাকেন্দ্রে উপযুক্ত আইনশৃঙ্খলা বজায় রাখাই হবে তাদের প্রধান দায়িত্ব।

West Bengal Election Result 2026: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগণনাকে কেন্দ্র করে যেন কার্যত, যুদ্ধকালীন পরিস্থিতি (West Bengal Election 2026)। এমনিতেই স্ট্রং রুমের বাইরে কড়া নিরাপত্তা বলয় এবং ভিতরেও হাই-ভোল্টেজ সিকিউরিটি। তার উপর আবার পাহারা দিচ্ছে সাঁজোয়া গাড়ি। এবার আরও কড়া নির্বাচন কমিশন (WB Assembly Election Result 2026)। 

ভোটগণনা ঘিরে যুদ্ধকালীন পরিস্থিতি!

মোট ৭৭টি গণনাকেন্দ্র তৈরি করেছে কমিশন। এবার সেই গণনাপর্বকে শান্তিপূর্ণভাবে শেষ করতে ১৬৫ জন কাউন্টিং অবজার্ভার এবং আরও ৭৭ জন পুলিশ অবজার্ভার নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। প্রত্যেকটি গণনাকেন্দ্রে উপযুক্ত আইনশৃঙ্খলা বজায় রাখাই হবে তাদের প্রধান দায়িত্ব। গোটা প্রক্রিয়াটি যাতে নিরাপদ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন করা যায়, সেই বিষয়টি তারা নিশ্চিত করতে চাইছে বলে কমিশন সূত্রে খবর। 

 

 

গণনাপর্বের সময় যাতে কোনওরকমের গন্ডগোল তৈরি না হয়, সেই লক্ষ্যেই অবজার্ভার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। বিশেষ করে, যে সমস্ত বিধানসভা কেন্দ্রে একাধিক কাউন্টিং সেন্টার রয়েছে, সেখানে এই সমস্ত কাউন্টিং অবজার্ভারদের সহায়তা করার জন্য অতিরিক্ত অবজার্ভারদের নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অতিরিক্ত ১৬৫ জন কাউন্টিং পর্যবেক্ষক এবং ৭৭ জন পুলিশ অবজার্ভার নিয়োগ

অন্যদিকে, পুলিশ অবজার্ভাররা গণনাকেন্দ্রের বাইরে নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা দেখভালের দায়িত্বে থাকবেন। তবে তারা গণনার দিন কোনওভাবেই গণনাকক্ষের মধ্যে প্রবেশ করতে পারবেন না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। প্রসঙ্গত, আগেই কমিশন জানিয়ে দেয়, কিউআর কোডযুক্ত আই কার্ড ছাড়া আর কেউ গণনাকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। 

সেইসঙ্গে, গণনা কেন্দ্রের ভিতর মোবাইল ফোন নিয়ে যাওয়া নিষিদ্ধ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Kalighat OC Suspended: রাইফেল হাতে সোশ্যাল মিডিয়ায় ছবি, সাসপেন্ড কালীঘাট থানার ওসি গৌতম দাস
Rain Alert In May: মে মাসে প্রবল বৃষ্টির পূর্বাভাস, বন্যাও হতে পারে! আবহাওয়ার বিরাট আপডেট