West Bengal Election: রাজ্যজুড়ে ভোটের প্রস্তুতি-নিরাপত্তা ব্যবস্থা কেমন চলছে? জেলা সফরে মনোজ আগরওয়াল

Published : Apr 04, 2026, 02:27 PM IST
ceo office

সংক্ষিপ্ত

West Bengal Election News: ভোটের আর বেশি দিন বাকি নেই। একদিকে যেমন রাজনৈতিক দলগুলির চলছে জোরকদমে প্রচার অভিযান তেমনই অন্যদিকে শনিবার থেকে রাজ্যজুড়ে ভোটের প্রস্তুতি কেমন তা খতিয়ে দেখতে জেলায়-জেলায় সফর শুরু করলেন মুখ্য নির্বাচনী আধিকারিক। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

West Bengal Election News: ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে জেলায় জেলায় মুখ্য নির্বাচনী আধিজেকারিক মনোজ আগরওয়াল। জেলা সফর শুরু শনিবার থেকেই। সূত্রের খবর, আসন্ন West Bengal Assembly Election 2026-এর আগে ভোটের প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে রাজ্যের জেলায় জেলায় সফরে যাচ্ছেন মুখ্য নির্বাচনী আধিকারিক Manoj Kumar Agarwal। শনিবার থেকেই তাঁর এই জেলা সফর শুরু হচ্ছে।

কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রথমেই পূর্ব মেদিনীপুরে যাবেন সিইও। সেখানে প্রশাসনিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং নির্বাচন সংক্রান্ত অবকাঠামো খতিয়ে দেখবেন তিনি। পাশাপাশি সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বৈঠক করে কোথায় কী ঘাটতি রয়েছে, তা সরেজমিনে পর্যালোচনা করবেন। এরপর পর্যায়ক্রমে অন্যান্য জেলাতেও যাবেন তিনি।

জেলা সফরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক:-

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ভোটের প্রস্তুতিতে কোনও রকম খামতি রাখতে চায় না Election Commission of India। সেই কারণে আগের বারের তুলনায় এ বার অনেক বেশি সংখ্যায় পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। পাশাপাশি রাজ্যে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনীও। উল্লেখ্য, আগামী ২৩ ও ২৯ এপ্রিল রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে এবং ফল প্রকাশ হবে ৪ মে। ইতিমধ্যেই রাজ্যে আদর্শ আচরণবিধি জারি হয়েছে এবং জোরকদমে চলছে প্রচার।

নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ করতে একাধিক কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে। প্রতিটি বুথে ওয়েবকাস্টিং, সিসিটিভি নজরদারি এবং মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞার মতো নিয়ম কার্যকর করা হচ্ছে। এই সমস্ত বিধি ঠিকভাবে মানা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতেই সিইও-র এই জেলা সফর বলে মনে করা হচ্ছে।সাম্প্রতিক কিছু ঘটনায় নির্বাচন প্রক্রিয়া নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় কমিশন আরও সতর্ক হয়েছে। সেই প্রেক্ষিতেই প্রশাসনিক তৎপরতা বাড়াতে এবং নির্বাচনকে নির্বিঘ্ন করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Mamata Banerjee: "অন্য দলকে ভোট দিলে আমি আর কোনও সম্পর্কই রাখব না!" অসম্মানিত বোধ করবেন তিনি, বার্তা মমতার
Abhishek Banerjee: কবে বাংলার মুখ্যমন্ত্রী হবেন অভিষেক? সোজাসাপটা দিন বললেন কুণাল ঘোষ