Mamata Banerjee: জনসভার মঞ্চেই কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়লেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর গলায় যেন সেন্টিমেন্টাল রি-অ্যাকশন দেখা যাচ্ছে। শনিবার, মালদার অন্তর্গত মালতিপুরের সামসি কলেজের মাঠের জনসভা থেকেই বার্তা দিলেন তৃণমূল নেত্রী (mamata banerjee news live)।
উল্লেখ্য, আসন্ন বিধানসভা নির্বাচনে মালদার প্রচারে বেশি করে জোর দিচ্ছে শাসকদল তৃণমূল কংগ্রেস। শুক্রবারও এই জেলায় সভা করেন মমতা (mamata banerjee news)। শনিবার, ফের একবার সেই জেলাতেই পরপর তিনটি জনসভা রয়েছে তাঁর। প্রথমটি ছিল মানিকচকে, তারপর সেখান থেকে মালতীপুরের সামসি কলেজের মাঠে পৌঁছে গেছেন তৃণমূল নেত্রী।
সেই জনসভায় বক্তব্য রাখার সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ভোটটা তৃণমূলকেই দেবেন। অন্য কোনও দলকে ভোট দিলে, আমি আপনাদের সঙ্গে আর কোনও সম্পর্ক রাখব না। উন্নয়ন চলতে থাকবে। তবে আমি খুবই সেন্টিমেন্টাল একজন মানুষ। তাই আমি অসম্মানিত বোধ করব। আর কোনও সম্পর্ক রাখব না। আপনাদের তরফ থেকে নববর্ষে আম-আমসত্ত্বের উপহার যেন এবার তৃণমূলই পায়।"
অন্যদিকে, তৃণমূল নেত্রীর কথায়, “গণতন্ত্রের বিরুদ্ধে যে আঘাত নেমে এসেছে, তার প্রতিবাদে আমরা দিল্লি যাব। ভোটার তালিকায় নাম তোলার জন্য আমরা সবরকমের সাহায্য করব আপনাদের। মনে রাখবেন, এসআইআর নিয়ে আমি মামলা করেছিলাম বলেই ২২ লক্ষ মানুষের নাম আজ লিস্টে উঠেছে। আমি নিজে সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করেছিলাম। আমরা সকলের ভোটাধিকার চাই।"
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.