West Bengal Elections 2026: তৃণমূলের বিরুদ্ধে বিজেপি এজেন্টকে ছুরি মারার অভিযোগ, সিতাইয়ে উত্তেজনা

Published : Apr 23, 2026, 09:09 PM IST
West Bengal Election Update

সংক্ষিপ্ত

2026 West Bengal Legislative Assembly election: বৃহস্পতিবার বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণের দিন রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত হিংসা, অশান্তি, সন্ত্রাস, অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হওয়ার অভিযোগ ওঠে। মুর্শিদাবাদের পাশাপাশি কোচবিহারেও হিংসা ছড়ায়। অভিযোগের তির শাসক দলের দিকে।

DID YOU KNOW ?
বিধানসভা নির্বাচনে হিংসা
বৃহস্পতিবার রাজ্যে বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণের দিন মুর্শিদাবাদ, কোচবিহারের মতো জেলাগুলিতে হিংসা ছড়িয়ে পড়ল।

BJP vs AITC: বৃহস্পতিবার রাজ্যে বিধানসভা নির্বাচনে (2026 West Bengal Legislative Assembly election) প্রথম দফার ভোটগ্রহণের শেষ দিকে উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের সিতাই বিধানসভা কেন্দ্র। সিতাইয়ের ওকড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের ১৭০ নম্বর বুথে বিজেপি-র নির্বাচনী এজেন্টকে ছুরি মারার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। নির্বাচনী প্রক্রিয়া চলাকালীন ১৭০ নম্বর বুথের বিজেপি এজেন্ট জাহানুর ইসলামকে লক্ষ্য করে অতর্কিত হামলা চালানো হয়। অভিযোগ, তৃণমূল আশ্রিত একদল দুষ্কৃতী তাঁর উপর চড়াও হয় এবং তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই বিজেপি কর্মী। এই ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন বুথে মোতায়েন থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তাঁরাই গুরুতর আহত জাহানুর ইসলামকে উদ্ধার করে চিকিৎসার জন্য দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে সেখানে তাঁর চিকিৎসা চলছে।

তৃণমূলকে আক্রমণ বিজেপি প্রার্থীর

এই ঘটনার খবর পেয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সিতাই বিধানসভার বিজেপি প্রার্থী আশুতোষ বর্মা। তিনি বলেন, 'তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। তাদের বিদায় যে নিশ্চিত, সেটা বুঝতে পেরেই শেষমুহূর্তে এভাবে অশান্তি পাকানোর চেষ্টা করছে তারা। আমাদের কর্মীকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা করা হয়েছে।'

রাত পর্যন্ত ভোটের লাইন

অন্যদিকে, রাত গড়িয়েও শেষ হয়নি ভোটের লাইন। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের ১৮/৭৩ নম্বর সরকারপাড়া বুথে দেখা গেল ভোটারদের দীর্ঘ সারি। হাতে স্লিপ নিয়ে ধৈর্যের সঙ্গে লাইনে দাঁড়িয়ে রয়েছেন বহু ভোটার। এক যুবকের দাবি, 'এসআইআর-এর কারণে বহু পরিযায়ী শ্রমিক এবার ভোট দিতে এসেছে। পাশাপাশি ভোটদানের হারও অনেক বেশি। তাই কিছুটা সময় লাগছে।' ভোটকেন্দ্র জুড়ে রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। বুথের চারপাশে কেন্দ্রীয় বাহিনীর একাধিক জওয়ানকে মোতায়েন করা হয়েছে। শান্তিপূর্ণভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে সতর্ক প্রশাসন। এখনও পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৯১
বিধানসভা নির্বাচনে প্রথম দফায় ৯১ শতাংশ ভোট পড়ল।
বৃহস্পতিবার রাজ্যে বিধানসভা নির্বাচনে প্রথম দফায় ৯১ শতাংশ ভোট পড়ল। ভোটারদের ধন্যবাদ জানাল নির্বাচন কমিশন।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Chandana Bauri BJP: তৃণমূলের EVM পাচার চক্র হাতেনাতে ধরলেন বিজেপি প্রার্থী চন্দনা বাউরি, ভাইরাল ভিডিও
Voter Turnout: বাংলায় ভোটের বন্যা! ৯১% ভোট প্রথম দফায়, ধন্যবাদ জানালেন জ্ঞানেশ কুমার