West Bengal Elections 2026: পুজো-দেওয়াল লিখন, প্রার্থী ঘোষণা হতেই প্রচার শুরু বীরভূমে

Published : Mar 17, 2026, 06:42 PM IST
BJP Candidate Jagannath Chattopadhyay

সংক্ষিপ্ত

2026 West Bengal Legislative Assembly Election: জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India) পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পরেই প্রচার শুরু হয়েছে। বিজেপি (BJP), তৃণমূল কংগ্রেস (AITC), বামফ্রন্ট (Left Front) প্রার্থীরা প্রচার শুরু করে দিয়েছেন।

DID YOU KNOW ?
ভোটের প্রস্তুতি শুরু
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পরেই ভোটের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

West Bengal Elections 2026: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বোলপুরে শুরু হয়ে গেল জোরকদমে রাজনৈতিক প্রচার। সোমবার বিজেপি-র (BJP) পক্ষ থেকে ১৪৪ আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। সিউড়ি বিধানসভা কেন্দ্রে দ্বিতীয়বারের মত প্রার্থী হয়েছে জগন্নাথ চট্টোপাধ্যায়। মঙ্গলবার জগন্নাথ সিউড়ির একটি হনুমান মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন। তিনি ১০০% আশাবাদী, তূণমূল কংগ্রেসকে (AITC) পরাজিত করে তিনি বিপুল সংখ্যক ভোটে জয়ী হবেন। দুবরাজপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে বিধায়ক অনুপ কুমার সাহার নাম ঘোষণা করা হয়েছে। এরপরেই মঙ্গলবার সকালে দুবরাজপুর পাহাড়েশ্বর শিবমন্দিরে পুজো দিলেন বিধায়ক অনুপ কুমার সাহা। জয়ের ব্যাপারে তিনি ১০০ শতাংশ আশাবাদী। দুরবাজপুরের বিজেপি প্রার্থী জোরগলায় বলেছেন, ‘গতবারের তুলনায় এবারে বেশি ভোটে জিতব।’

সকাল থেকেই প্রচার শুরু

মঙ্গলবার সকালে বিজেপি ও তৃণমূল কংগ্রেস—দুই প্রধান রাজনৈতিক দলই নিজেদের মতো করে প্রচারের সূচনা করল। যার ফলে বীরভূমে নির্বাচনী উত্তাপ ক্রমশ বাড়ছে। এদিন সকাল প্রায় ১১টা নাগাদ বোলপুরের রেল ময়দানে পুজো দিয়ে প্রচারের সূচনা করেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। পুজো শেষে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে জনসংযোগে নামেন। প্রচারে তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকে সামনে এনে তিনি বলেন, 'রাজ্যের মানুষ পরিবর্তন চাইছে। তৃণমূলের একের পর এক দুর্নীতিতে সাধারণ মানুষ ক্ষুব্ধ। আমরা উন্নয়ন ও স্বচ্ছ প্রশাসনের প্রতিশ্রুতি নিয়ে মানুষের কাছে যাচ্ছি। বোলপুরে জয়ের ব্যাপারে আমি আশাবাদী।' অন্যদিকে, একই দিনে নানুর বিধানসভা কেন্দ্রেও প্রচার শুরু করেন বিজেপি প্রার্থী খোকন দাস। তিনি বোলপুরের কঙ্কালীতলা মন্দিরে পুজো দিয়ে দেবীর আশীর্বাদ নেন। এরপর সমর্থকদের সঙ্গে নিয়ে প্রচারে বের হন। খোকন দাসের কথায়, 'মানুষ পরিবর্তনের পক্ষে। আমরা মানুষের পাশে থেকে কাজ করতে চাই। নানুরে বিজেপির জয় নিশ্চিত করতে আমরা ঘরে ঘরে পৌঁছচ্ছি।'

প্রচারে শাসক দল

তৃণমূল কংগ্রেসও প্রচারে পিছিয়ে নেই। প্রার্থীতালিকা ঘোষণার পরই বোলপুরে দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু করেন তৃণমূল কংগ্রেস প্রার্থী চন্দ্রনাথ সিনহা। তিনি বলেন, 'তৃণমূল সরকারের উন্নয়ন কাজই আমাদের প্রধান শক্তি। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্যে যে উন্নয়ন হয়েছে, তা মানুষের সামনে তুলে ধরেই আমরা ভোট চাইব। বোলপুরে আবারও তৃণমূলের জয় নিশ্চিত হবে।' সবমিলিয়ে, বোলপুরে নির্বাচনী প্রচারের প্রথম দিন থেকেই রাজনৈতিক ময়দান গরম হতে শুরু করেছে। বিজেপি ও তৃণমূল—উভয় দলই নিজেদের অবস্থান মজবুত করতে মরিয়া, যার ফলে আগামী দিনে এই লড়াই আরও তীব্র হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
পশ্চিমবঙ্গে ২ দফায় বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ হতে চলেছে।
পশ্চিমবঙ্গে এবারের বিধানসভা নির্বাচনে ২ দফায় ভোটগ্রহণ হতে চলেছে। এমনই ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Weather News: বঙ্গোপসাগর থেকে ঢুকছে জলীয় বাষ্প, ঝড়-বৃষ্টির কমলা সতর্কতা জারি হাওয়া অফিসের
Mamata Banerjee: ‘বাংলার জন্য বিজেপি হয়েছে হ্য়াংলা!’ তৃণমূলের প্রার্থী ঘোষণার আগেই বিস্ফোরক মমতা