West Bengal Elections 2026: বিজেপি প্রার্থীর মনোনয়নে যোগ, তৃণমূলের বিরুদ্ধে বাবা-ছেলেকে মারধরের অভিযোগ

Published : Apr 07, 2026, 02:13 PM IST
BJP West Bengal

সংক্ষিপ্ত

2026 West Bengal Legislative Assembly election: ২৩ এপ্রিল এবারের বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণ। তার আগে শাসক দল তৃণমূল কংগ্রেসের (AITC) সঙ্গে বিরোধী দল বিজেপি-র (BJP) দ্বন্দ্ব বাড়ছে। রাজ্যের নানা প্রান্তে হুমকি, মারধরের অভিযোগ উঠছে। শাসক দলের নেতা-কর্মীদের পাল্টা হুঁশিয়ারি দিচ্ছে বিজেপি।

DID YOU KNOW ?
ভোটের আগেই হিংসা
রাজ্যে বিধানসভা নির্বাচনের আগেই বিভিন্ন জায়গায় শাসক দলের বিরুদ্ধে বিরোধী দলের নেতা-কর্মীদের মারধর করার অভিযোগ উঠেছে।

BJP vs AITC: আসন্ন বিধানসভা নির্বাচনে (2026 West Bengal Legislative Assembly election) বিজেপি প্রার্থীর মনোনয়ন পেশের মিছিলে যোগ দেওয়ার 'অপরাধে' বিজেপি কর্মী বাবা ও ছেলেকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের (AITC) পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ইটিন্ডা দাসপাড়া অঞ্চলের ৫৬ নাম্বার বুথের ঘটনা। আক্রান্ত প্রফুল্ল দাস ও তাঁর ছেলে তারক দাস দু'জনেই বিজেপি কর্মী বলে ওই অঞ্চলে পরিচিত। সোমবার বসিরহাট দক্ষিণের বিজেপি প্রার্থী সৌর্য বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন জমা দেওয়া জন্য মিছিল ছিল। সেই মিছিলে যোগদান করেছিলেন প্রফুল্ল দাসের ছেলে তারক দাস। এরপর মনোনয়ন দাখিলের পর্ব শেষ হওয়ার পর তারক দাস বাড়ি ফিরে যান। এরপর রাতে তারক দাসের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে দুলাল দাস নামে সেখানকার পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। শাসক দলের এই নেতা তারক দাসকে প্রচণ্ড মারধর করতে থাকে। ছেলের উপর হামলা দেখে তারক দাসের বাবা প্রফুল্ল দাস সেই হামলা ঠেকাতে যান। তখন প্রফুল্ল দাসকেও প্রচণ্ড মারধর করা হয় বলে অভিযোগ।

হাসপাতালে ভর্তি প্রৌঢ় 

মারধরের জেরে অসুস্থ হয়ে পড়লে স্থানীয় মানুষ ও তাঁদের পরিবার প্রফুল্ল দাস ও তাঁর ছেলে তারক দাসকে বসিরহাটের হাসপাতালে নিয়ে যান । সেখানে প্রফুল্ল দাস চিকিৎসাধীন। বিজেপি করার অপরাধে তাদের মারধর করা হয়েছে, এমনটাই দাবি প্রফুল্ল দাস এবং বসিরহাট দক্ষিণের বিজেপি প্রার্থীর। তাঁরা এই ঘটনার বিষয়ে বসিরহাট থানায় এবং নির্বাচন কমিশনে (Election Commission of India) অভিযোগ জানাবেন বলেও জানিয়েছেন। 

অভিযোগ অস্বীকার শাসক দলের প্রার্থীর

এই বিষয়টি অস্বীকার করেছেন বসিরহাট দক্ষিণের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুরজিৎ মিত্র। তাঁর দাবি, 'বিজেপি বসিরহাটে হেরে যাবে। তাই এই নোংরা রাজনীতি করছে। বিজেপি-র পায়ের তলায় মাটি নেই । তাই একটা অন্য কোনও কারণে গণ্ডগোলকে রাজনৈতিক রং লাগাচ্ছে।'

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২৩
২৩ এপ্রিল রাজ্যে বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণ।
২৩ এপ্রিল রাজ্যে বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণ করা হবে। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ মিলিয়ে ভোট হবে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

বকেয়া ডিএ মেটাতে শুরু করছে নবান্ন? পোয়াবারো সরকারি কর্মীদের! কাজ এগোল আরও কয়েক ধাপ
Sujit Bose Net Worth: গত ৫ বছরে সম্পত্তি বেড়েছে তিনগুণ, স্ত্রীর আছে ৫টি বাড়ি, তৃণমূল প্রার্থী সুজিত বসুর হলফনামায় চাঞ্চল্যকর তথ্য