পশ্চিমবঙ্গে ২১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর চলবে কেন্দ্রের ৭০ দিনের আর্থিক অন্তর্ভুক্তি কর্মসূচি। জনধন অ্যাকাউন্ট, বিমা, পেনশন, আধার লিঙ্ক ও কিষান ক্রেডিট কার্ডের আবেদন, সবই মিলবে জেলায় জেলায় বিশেষ শিবিরে।
ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, বিমা-পেনশনেও নাম ওঠেনি? এবার পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় বসছে বিশেষ শিবির। আর্থিক পরিষেবার বাইরে থাকা যোগ্য পরিবারগুলিকেই ব্যাঙ্কিং ব্যবস্থার আওতায় আনতে এই উদ্যোগ।
210
কবে থেকে কবে পর্যন্ত
ফিনান্সিয়াল ইনক্লুশন স্যাচুরেশন ক্যাম্পেন শুরু হয়েছে ২১ অক্টোবর থেকে। চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ হাতে সময় রয়েছে প্রায় আড়াই মাস।
310
কারা চালাবে কর্মসূচি
পুরো কাজের সমন্বয়ে স্টেট লেভেল ব্যাঙ্কার্স কমিটি (এসএলবিসি)। সঙ্গে থাকবে বিভিন্ন ব্যাঙ্ক, জেলা প্রশাসন, লিড ডিস্ট্রিক্ট ম্যানেজার, গ্রাম পঞ্চায়েত ও পুরসভা।
যাঁরা এখনও ব্যাঙ্কিং পরিষেবা পাননি, বিশেষ করে প্রত্যন্ত এলাকার সেই মানুষদের চিহ্নিত করে সহায়তা দেওয়া হবে। স্থানীয় স্তরে শিবির করে পরিষেবা পৌঁছে দেওয়াই লক্ষ্য।
510
অ্যাকাউন্ট না থাকলে
যাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, তাঁরা প্রধানমন্ত্রী জনধন যোজনার (PMJDY) অধীনে অ্যাকাউন্ট খুলতে পারবেন এই শিবিরেই।
610
বিমা ও পেনশনে নাম লেখানোর সুযোগ
প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা (PMJJBY), প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা (PMSBY) এবং অটল পেনশন যোজনায় (APY) নাম নথিভুক্ত করা যাবে।
710
পুরনো অ্যাকাউন্টের কাজও মিটবে
আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক, রি-কেওয়াইসি, সি-কেওয়াইসি তৈরি, দীর্ঘদিন নিষ্ক্রিয় অ্যাকাউন্ট ফের চালু করা এবং নমিনির তথ্য আপডেট, সবই হবে একই জায়গায়।
810
কৃষকদের জন্য আলাদা ব্যবস্থা
যোগ্য প্রধানমন্ত্রী-কিষাণ উপভোক্তাদের কিষান ক্রেডিট কার্ডের (KCC) আবেদন নেওয়া হবে। প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় (PMFBY) নাম লেখানোর ব্যবস্থাও থাকবে। চলবে ‘আপকি পুঁজি, আপকা অধিকার’ কর্মসূচির প্রচার।
910
সাইবার প্রতারণা নিয়ে সতর্কবার্তা
অনলাইন লেনদেন বাড়ছে, সঙ্গে বাড়ছে প্রতারণার ঝুঁকি। তাই শিবিরে শেখানো হবে কীভাবে নিরাপদে ডিজিটাল লেনদেন করতে হয় এবং জালিয়াতি থেকে বাঁচতে হয়।
1010
আদিবাসী পরিবারে বিশেষ গুরুত্ব
বিশেষভাবে দুর্বল আদিবাসী গোষ্ঠীর পরিবারগুলির জন্য জনধন অ্যাকাউন্ট খোলার আলাদা ব্যবস্থা থাকবে। লক্ষ্য একটাই, তথ্যের অভাবে বা পরিষেবা নাগালের বাইরে থাকায় কোনও যোগ্য পরিবার যেন সরকারি সুবিধা থেকে বঞ্চিত না হয়।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.