Durga Puja: ২ বছর পরে ২ বার দুর্গাপুজো ১৫ দিনের ব্যবধানে! স্কুল কলেজ ছুটি থাকবে কোন সময়

Published : Oct 23, 2026, 09:29 AM IST

Durga Puja: ২০২৮ সালে কি সত্যিই দু’বার দুর্গাপুজো? বিশুদ্ধ সিদ্ধান্ত ও সূর্যসিদ্ধান্ত পঞ্জিকার হিসাবে দুই পুজোর ব্যবধান ১৫ দিন! ১৯৮০-র পর ফের কেন এই ধাঁধা, জানুন শাস্ত্রজ্ঞদের মত ও স্কুল-কলেজের ছুটির খবর।

PREV
19
জল্পনায় ২০২৮-এর দুর্গাপুজো

২০২৬ সালের দুর্গাপুজো শেষ হতে না হতেই ২০২৮ সালের দুর্গাপুজো নিয়ে জল্পনা শুরু হয়েছে। কারণ এই বছর মাত্র ১৫ দিনের ব্যবধানে ২ বার হবে দুর্গাপুজো। যা নিয়ে পঞ্জিকা প্রস্তুতকারকদের মধ্যেও আলোচনা শুরু হয়েছে। এমন ঘটনা এর আগে ঘটেছিল ১৯১৮ সালে।

29
একই বছরে দু’বার দুর্গাপুজো!

২০২৮ সালে বাঙালি নাকি দু’বার মায়ের আরাধনার সুযোগ পাবে। পাড়ার মোড়ে, চায়ের দোকানে, আড্ডায় এখন এই এক আলোচনাই।

39
ফিরছে ১৯৮০-র স্মৃতি

চার দশকেরও বেশি আগে, ১৯৮০ সালে একই ঘটনা ঘটেছিল। সেবার দুই পুজোর মাঝে ব্যবধান ছিল প্রায় এক মাসের। এবার সেই ছবিই ফিরতে পারে।

49
কেন এমন হচ্ছে?

বাংলায় দুটি সিদ্ধান্ত মেনে পঞ্জিকা তৈরি হয়, বিশুদ্ধ (দৃক) সিদ্ধান্ত এবং সূর্যসিদ্ধান্ত। ২০২৮-এ দুই পঞ্জিকার হিসাবে পুজোর তারিখে ১৫ দিনের ফারাক থাকার কথা শোনা যাচ্ছে।

59
কোন পুজো কোন মতে

বেলুড় মঠ ও রামকৃষ্ণ মিশন চলে বিশুদ্ধ সিদ্ধান্ত মেনে। পাড়ার বারোয়ারি পুজো হয় সূর্যসিদ্ধান্ত অনুযায়ী। তাই দু’পক্ষের তারিখ আলাদা হয়ে যেতে পারে।

69
১৯৮০-তে কেমন ছিল পরিস্থিতি?

একটি পঞ্জিকায় যখন মহালয়া, অন্যটিতে তখন কালীপুজো। একটিতে মহানবমী চলাকালীন অন্যটিতে জগদ্ধাত্রী পুজো। গণিতভিত্তিক গণনা আর সূর্যসিদ্ধান্তের গণনার এই তফাতেই এমন বিভ্রাট।

79
শাস্ত্রজ্ঞদের বার্তা

সর্ব ভারতীয় প্রাচ্য বিদ্যা আকাদেমির অধ্যক্ষ জয়ন্ত কুশারীর মতে, এতে কোনও বিবাদ নেই, কোনও পুজোই ভুল নয়। ভক্তরা চাইলে দু’বারই অঞ্জলি দিতে পারবেন, কারণ দু’টি পুজোই হবে পূর্ণ রীতি মেনে।

89
পঞ্জিকা প্রকাশকদের মত

গুপ্ত প্রেসের অরিজিৎ রায়চৌধুরীর বক্তব্য, ২০২৮-এর নির্ঘণ্ট নিয়ে কিছু বলার সময় এখনও আসেনি, কারণ ২০২৭-এর গণনাই চলছে। ২০২৭-এও গরমিল আছে, এক মতে দু’দিন অষ্টমী, অন্য মতে দু’দিন নবমী। পঞ্জিকা ব্যবসায়ী পূর্ণচন্দ্র শীল মনে করিয়ে দিলেন, বহু বছর আগে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে পুজো হয়েছিল কার্তিকে, আর সূর্যসিদ্ধান্ত মতে আশ্বিনে।

99
স্কুল-কলেজের ছুটি কবে?

সবচেয়ে বড় প্রশ্ন এটাই। শাস্ত্রজ্ঞদের মতে, বারোয়ারি পুজো সূর্যসিদ্ধান্ত মেনে হয় বলে আশির দশকে জ্যোতি বসুও সেই অনুযায়ীই ছুটি ঘোষণা করেছিলেন। সেই নজির ধরলে ২০২৮-এও পড়ুয়ারা আশ্বিন মাসেই পুজোর ছুটি পাবেন।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories