WB Gardening Scheme: এবার বাড়িতে বাগান করলেই ২৭ হাজার টাকা পাবেন, নতুন স্কিম ঘোষণা সরকারের

Published : Nov 14, 2026, 12:15 PM IST

পশ্চিমবঙ্গ আবাস যোজনায় বাড়ি তৈরির পরেও মিলতে পারে অতিরিক্ত আর্থিক সুবিধা! শুধু বাড়ি তৈরি নয়, বাড়ির উঠোনে ফুল বা সবজির বাগান করা, চারপাশে গাছ লাগানো কিংবা শৌচালয় তৈরির জন্যও মিলবে সরকারি সাহায্য। এমনই একাধিক সুবিধার কথা জানাল মালদহ জেলা প্রশাসন।

PREV
16

পশ্চিমবঙ্গ আবাস যোজনায় বাড়ি তৈরির পরেও মিলতে পারে অতিরিক্ত আর্থিক সুবিধা! শুধু বাড়ি তৈরি নয়, বাড়ির উঠোনে ফুল বা সবজির বাগান করা, চারপাশে গাছ লাগানো কিংবা শৌচালয় তৈরির জন্যও মিলবে সরকারি সাহায্য। এমনই একাধিক সুবিধার কথা জানাল মালদহ জেলা প্রশাসন। আবাস যোজনার উপভোক্তাদের জন্য ভিবি-জি রামজি প্রকল্পের অধীনে ৯০ দিনের কাজের সুযোগ তৈরি করা হবে। সেই কাজের পারিশ্রমিক হিসাবে মিলতে পারে ২৭ হাজার টাকা।

26

মালদহ জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, আবাস যোজনার উপভোক্তারা বাড়ি তৈরির পর নিজেদের বাড়ির ভিতে মাটি দেওয়া, উঠোনে ফুল ও সবজির বাগান তৈরি কিংবা বাড়ির চারপাশে গাছ লাগানোর কাজ করতে পারবেন। এই কাজের জন্য ভিবি-জি রামজি প্রকল্পের আওতায় ৯০ দিনের কাজ দেওয়া হবে। কাজের বিনিময়ে পারিশ্রমিক হিসাবে মিলবে মোট ২৭ হাজার টাকা। অর্থাৎ, বাড়ি তৈরির পাশাপাশি বাড়ির পরিবেশ উন্নত করার কাজ করলেও আর্থিক সুবিধা পাওয়ার সুযোগ থাকছে।

36

আবাস যোজনার উপভোক্তার বাড়িতে শৌচালয় না থাকলে সেটি তৈরির জন্য ১২ হাজার টাকা দেওয়ার ব্যবস্থা রয়েছে। এতদিন অনেক ক্ষেত্রে প্রথমে নিজের পকেট থেকে টাকা খরচ করে শৌচালয় তৈরি করতে হত। পরে ছবি সরকারি পোর্টালে আপলোড করার পর স্বচ্ছ ভারত মিশন থেকে টাকা পাওয়া যেত। তবে মালদহ জেলা প্রশাসন এবার বিকল্প ব্যবস্থার কথা জানিয়েছে। স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে ঋণের ব্যবস্থা করা হবে, যাতে উপভোক্তাদের প্রথমেই নিজেদের পকেট থেকে টাকা খরচ করতে না হয়।

46

বাড়ি তৈরির পর বিদ্যুতের খরচ কমাতে চাইলে উপভোক্তারা প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনায় আবেদন করতে পারেন। এই প্রকল্পের অধীনে সৌর প্যানেল বসানোর জন্য ৬০ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি পাওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। তবে প্রকৃত ভর্তুকির পরিমাণ নির্ভর করবে প্রকল্পের নিয়ম ও অনুমোদনের উপর।

56

শুক্রবার মালদহ শহরের টাউন হলে পশ্চিমবঙ্গ আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা প্রদান উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন জেলাশাসক রাজনবীর সিং কাপুর, জেলা পরিষদের সভাধিপতি দীপালি বালা, বিধায়ক এবং জেলা প্রশাসনের আধিকারিকরা। এদিন জেলার ২২ হাজার ৪৪৬ জন উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৬০ হাজার টাকা করে জমা পড়েছে। অনুষ্ঠান মঞ্চ থেকেও কয়েকজন উপভোক্তার হাতে চেক তুলে দেওয়া হয়।

66

জেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, আগের সরকারের আমলে মালদহে ৬৭ হাজার ১১৩ জন উপভোক্তা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন। রাজ্যে সরকার পরিবর্তনের পর গত আগস্ট মাসে লিন্টেল পর্যন্ত বাড়ি তৈরি করা ৩৯ হাজার ৯১৫ জনকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছিল। শুক্রবারের টাকা প্রদানের পরিসংখ্যান মিলিয়ে এখনও পর্যন্ত মোট ৬২ হাজার ৩৬১ জন দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছেন। নতুন সরকার আসার পর মালদহে আবাস যোজনার উপভোক্তাদের মোট ৩৭৪ কোটি ১৬ লক্ষ ৬০ হাজার টাকা দেওয়া হয়েছে। অন্যদিকে, প্রথম কিস্তির টাকা পেয়েও বাড়ি লিন্টেল পর্যন্ত তৈরি না করায় দ্বিতীয় কিস্তি পাননি ৪ হাজার ৭৫২ জন। তাঁদের দ্রুত নির্দিষ্ট মাপকাঠি অনুযায়ী বাড়ি তৈরির কাজ শেষ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories