- Home
- West Bengal
- Weather: সোমবারই তৈরি হতে পারে নতুন ঘূর্ণিঝড়, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস
Weather: সোমবারই তৈরি হতে পারে নতুন ঘূর্ণিঝড়, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস
বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা! একের পর এক ঘূর্ণিঝড়ের পর এবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার অর্থাৎ ১৪ নভেম্বর নিম্নচাপটি সুস্পষ্ট হতে পারে।

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা! একের পর এক ঘূর্ণিঝড়ের পর এবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার অর্থাৎ ১৪ নভেম্বর নিম্নচাপটি সুস্পষ্ট হতে পারে। রবিবার তা গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। এরপর সোমবার সন্ধ্যার মধ্যে মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এই আবহাওয়া ব্যবস্থা।

আলিপুর আবহাওয়া দফতর পরিস্থিতির উপর নজর রাখছে। নিম্নচাপের সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫.৮ কিলোমিটার উচ্চতায় অবস্থান করছে। প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপটি উত্তর-উত্তর পশ্চিম দিকে এগোতে পারে।
নতুন ঘূর্ণিঝড় তৈরি হলে তার প্রভাব পড়তে পারে দক্ষিণবঙ্গের আবহাওয়ায়। আগামী সপ্তাহে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, বুধবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের মতো উপকূলবর্তী জেলায় বৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবার থেকে কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হলুদ সতর্কতা জারির পূর্বাভাস রয়েছে। শুক্রবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া দফতর। বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি রাজ্যে তাপমাত্রা কমার পূর্বাভাসও রয়েছে। কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী দু'দিনে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি কমার সম্ভাবনা।
তবে ঘূর্ণিঝড় তৈরি হলেও সেটি শেষ পর্যন্ত কোন দিকে এগোবে, কোথায় আছড়ে পড়বে, তা এখনও নিশ্চিত নয়। ফলে এখনই ঘূর্ণিঝড়ের সম্ভাব্য গতিপথ বা স্থলভাগে আছড়ে পড়ার স্থান নিয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। আবহাওয়া পরিস্থিতির উপর নজর রাখছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী কয়েক দিনের পূর্বাভাসের দিকে তাকিয়ে রয়েছেন দক্ষিণবঙ্গের বাসিন্দারা।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.