October DA Salary: ৩৮% DA, পুজোর আগেই অগ্রিম বেতন! কত তারিখে পাবেন সরকারি কর্মচারীরা?

Published : Sep 09, 2026, 05:47 PM IST

দুর্গাপুজোর আগে বড় সুখবর রাজ্য সরকারি কর্মীদের জন্য। আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা DA বেড়ে মূল বেতনের ৩৮ শতাংশ হবে।

PREV
16

দুর্গাপুজোর আগে বড় সুখবর রাজ্য সরকারি কর্মীদের জন্য। আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা DA বেড়ে মূল বেতনের ৩৮ শতাংশ হবে। একই হারে মহার্ঘ ত্রাণ বা DR পাবেন রাজ্য সরকারি পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীরাও।

26

রাজ্য সরকারের অর্থ দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, সরকারি কর্মীদের পাশাপাশি সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষাকর্মী, বিভিন্ন স্ট্যাটিউটরি বডি, সরকারি সংস্থা, পঞ্চায়েত, পুরসভা, পুরনিগম এবং অন্যান্য স্থানীয় সংস্থার কর্মীরাও এই বর্ধিত DA-এর আওতায় আসবেন। অবসরপ্রাপ্ত কর্মীদের ক্ষেত্রেও একই হারে DR কার্যকর হবে।

36

এ বছর ১৫ অক্টোবর থেকে দুর্গাপুজোর সরকারি ছুটি শুরু হচ্ছে। তাই ছুটির আগেই কর্মীদের হাতে বেতন তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই অনুযায়ী, ১৩ বা ১৪ অক্টোবরের মধ্যে সরকারি কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অগ্রিম বেতন পৌঁছতে পারে।

46

এই অগ্রিম বেতনের সঙ্গেই বর্ধিত DA-ও দেওয়ার কথা। অর্থাৎ, ১ অক্টোবর থেকে ৩৮ শতাংশ হারে DA কার্যকর হলেও কর্মীদের অ্যাকাউন্টে টাকা আসবে পুজোর ছুটির আগেই। শিক্ষক ও শিক্ষাকর্মীরাও একই সময়ে অগ্রিম বেতন এবং DA পাবেন।

56

কারা পাবেন ৩৮% DA?

বর্ধিত DA-এর আওতায় থাকছেন—

  • রাজ্য সরকারি কর্মী
  • সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষাকর্মী
  • পঞ্চায়েত কর্মী
  • পুরসভা ও পুরনিগমের কর্মী
  • বিভিন্ন সরকারি সংস্থা ও স্ট্যাটিউটরি বডির কর্মী
  • রাজ্য সরকারি পেনশনভোগী
  • পারিবারিক পেনশনভোগী
66

এ ছাড়াও পঞ্চম বেতন কমিশনের আওতাধীন কর্মীদের DA ১৭১ শতাংশ থেকে বাড়িয়ে ২২৩ শতাংশ করার কথা জানানো হয়েছে। প্রি-রিভাইজড পেনশন পাওয়া পেনশনভোগীদের DR-ও ২২৩ শতাংশ করা হবে। অন্যদিকে, নির্দিষ্ট ন্যূনতম মজুরি আইনের আওতায় না থাকা দৈনিক মজুরির কর্মীদের দৈনিক মজুরি ১ অক্টোবর থেকে আরও ১১০ টাকা বাড়ানোর কথাও অর্থ দফতরের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। ফলে পুজোর মাসে একদিকে ৩৮ শতাংশ DA, অন্যদিকে নির্ধারিত সময়ের আগেই অগ্রিম বেতন—দুই সুবিধাই একসঙ্গে পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মী ও সংশ্লিষ্ট কর্মীরা।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories