পিসি চোর, ভাইপো চোর, বাংলাদেশে পালিয়ে যা... থানার বাইরে অভিষেককে ঘিরে বিক্ষোভ

'পিসি চোর, ভাইপো চোর, বাংলাদেশে পালিয়ে যা',অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে স্লোগান, বিক্ষোভ ভবানীপুর থানার সামনে। শনিবার ভবানীপুর থানার বাইরে অভিষেককে লক্ষ্য করে বিক্ষোভ দেখান একদল বিক্ষোভকারী।

Share this Video

'পিসি চোর, ভাইপো চোর, বাংলাদেশে পালিয়ে যা',অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে স্লোগান, বিক্ষোভ ভবানীপুর থানার সামনে। শনিবার ভবানীপুর থানার বাইরে অভিষেককে লক্ষ্য করে বিক্ষোভ দেখান একদল বিক্ষোভকারী। তাঁদের মুখে শোনা যায় তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে নিশানা করে একের পর এক স্লোগান। বিক্ষোভকারীদের অভিযোগ, বাংলায় দুর্নীতি ও লুটপাটের রাজনীতি চলছে। তাঁদের দাবি, গত ১৫ বছরে রাজ্যের পরিস্থিতির অবনতি হয়েছে। যদিও বিক্ষোভকারীদের এই সমস্ত অভিযোগ রাজনৈতিক বক্তব্য হিসেবেই উঠে এসেছে। ভবানীপুর থানার সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে এই বিক্ষোভ ঘিরে তৈরি হয় উত্তেজনা। কী ঘটেছিল থানার বাইরে? কী বললেন বিক্ষোভকারীরা? 

Related Video