পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য সুখবর। রাজ্য সরকারের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের (WBHS) আওতায় এবার দিল্লির পাশাপাশি দেশের আরও পাঁচটি AIIMS হাসপাতালে চিকিৎসার সুবিধা মিলবে। ১৪ অক্টোবর ২০২৬ তারিখে রাজ্যের অর্থ দফতরের মেডিক্যাল সেল এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। নতুন নিয়মে নির্দিষ্ট শর্ত মেনে এই হাসপাতালগুলিতে চিকিৎসা করাতে গেলে আগাম অনুমোদনের প্রয়োজন হবে না।
26
এতদিন WBHS-এর আওতায় দিল্লির AIIMS-এ চিকিৎসার সুবিধা পাওয়া যেত। এবার সেই তালিকায় যুক্ত হল আরও পাঁচটি প্রতিষ্ঠান।
- AIIMS কল্যাণী, পশ্চিমবঙ্গ
- AIIMS ভুবনেশ্বর, ওডিশা
- AIIMS গুয়াহাটি, অসম
- AIIMS পাটনা, বিহার
- AIIMS দেওঘর, ঝাড়খণ্ড
- AIIMS দিল্লি
ফলে মোট ছ’টি AIIMS হাসপাতালে WBHS-এর আওতায় চিকিৎসার সুযোগ পাওয়া যাবে।
36
নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, এই হাসপাতালগুলিতে বহির্বিভাগ (OPD) এবং অন্তর্বিভাগে (IPD) চিকিৎসার সুবিধা মিলবে। চিকিৎসকের পরামর্শ, বিভিন্ন মেডিক্যাল পরীক্ষা এবং হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা করানোর ক্ষেত্রেও প্রকল্পের নিয়ম প্রযোজ্য হবে। সবচেয়ে বড় সুবিধা হল, এই পাঁচটি নতুন AIIMS-এ চিকিৎসা করানোর জন্য আগে থেকে WBHS কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে না।
46
চিকিৎসার জন্য খরচ হওয়া পুরো টাকা ফেরত পাওয়া যাবে, এমনটা নয়। প্রকৃত চিকিৎসা খরচ এবং WBHS-এর অনুমোদিত হারের মধ্যে যে অঙ্কটি কম, সেই পরিমাণ অর্থই ফেরত পাওয়ার যোগ্য হবে। এ ছাড়া, OPD-তে চিকিৎসার খরচ ফেরত পাওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট রোগ ও চিকিৎসার তালিকা মেনে চলতে হবে। তালিকার বাইরে থাকা রোগের চিকিৎসার খরচ শুধুমাত্র হাসপাতালটি WBHS-এর আওতায় যুক্ত হয়েছে বলে ফেরত পাওয়া যাবে না।
56
নতুন বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে জানানো হয়েছে, এই AIIMS হাসপাতালগুলিতে চিকিৎসা করাতে যাওয়ার জন্য কোনও যাতায়াত ভাতা বা ট্রাভেল অ্যালাউন্স (TA) দেওয়া হবে না। নতুন হাসপাতাল যুক্ত হওয়া ছাড়া WBHS-এর অন্যান্য নিয়ম ও শর্তাবলি আগের মতোই বহাল থাকবে।
66
১৪ অক্টোবর ২০২৬ তারিখে বিজ্ঞপ্তি জারির দিন থেকেই এই নতুন নিয়ম কার্যকর হয়েছে। এর ফলে রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা নির্দিষ্ট শর্ত মেনে দেশের ছ’টি AIIMS হাসপাতালে চিকিৎসার সুযোগ পাবেন।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.