দুর্গাপুজোর আবহে সরকারি ও বেসরকারি ব্যাঙ্কের ছুটির তালিকা প্রকাশ্যে এসেছে। রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা অনুযায়ী, ১৭ থেকে ২৫ অক্টোবরের মধ্যে টানা পাঁচ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। এর মধ্যে অষ্টমী, নবমী, দশমী এবং সপ্তাহান্তের ছুটিগুলি অন্তর্ভুক্ত রয়েছে।
আজ পঞ্চমী। ইতিমধ্যে মণ্ডপে মণ্ডপে এসে গিয়েছে মা দুর্গা। চলছে উদ্বোধনের পর্ব। স্কুল-কলেজে ছুটি পড়তে শুরু করে দিয়েছে। তেমনই আবার শীঘ্রই ছুটি শুরু হবে বিভিন্ন অফিসে। এই পুজোর আবহে সামনে এল ব্যাঙ্কের ছুটির তালিকা।
25
প্রকাশ্যে এল সরকারি ও বেসরকারি ব্যাঙ্কের ছুটির তালিকা। পুজোর মরশুমে টানা ছুটি থাকতে চলেছে ব্যাঙ্কে। জানা যাচ্ছে, ১৭ থেকে ২৫ অক্টোবরের মধ্যে টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক।
35
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ছুটির তালিকা অনুসারে, ১৯ থেকে ২৫ অক্টোবরের মধ্যে বাংলায় পাঁচদিন সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে। আগামী ১৯ অক্টোবর সোমবার অষ্টমীর দিন ব্যাঙ্কে ছুটি থাকবে।
২০ অক্টোবর মঙ্গলবার নবমীর দিন ব্যাঙ্কে ছুটি থাকবে। তেমনই ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী বা দশেরার দিন রাজ্যজুড়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে। এদিকে আবার ১৮ তারিখ রবিবার। সে কারণে ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত টানা বন্ধ থাকবে ব্যাঙ্ক।
55
তারপর বৃহস্পতিবার ও শুক্রবার ব্যাঙ্ক খোলা থাকবে। আবার ২৪ অক্টোবর এ মাসের চতুর্থ শনিবার। ফলে ২৪ অক্টোবর থাকবে ব্যাঙ্কে ছুটি। তারপর ২৫ অক্টোবর রবিবার। সব মিলিয়ে টানা ২ দিন ব্যাঙ্ক বন্ধ।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.