Cyber Crime: রাজ্য তথ্যকেন্দ্রের সার্ভারে সাইবার হানা, টানা পাঁচ দিন ধরে চুরি গিয়েছে অর্থ দফতর-সহ একাধিক গুরুত্বপূর্ণ সরকারি নথি। জানুন গোটা ঘটনার বিস্তারিত।
পশ্চিমবঙ্গ সরকারি দফতরের ওয়েব সাইটে সাইবার হামলা হয়েছে। তেমনই দাবি নবান্নের একটি সূত্রের। গত ৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল এই সাইবার হামলা। চলেছে টানা ৫ দিন ধরে। সূত্রের দাবি পশ্চিমবঙ্গ রাজ্য তথ্যকেন্দ্রের সার্ভারে ম্যালঅয়্যার স্ক্রিপ্ট চালিয়ে গামলা করেছে সাইবার দুষ্কৃতীরা। কিন্তু সরকারি কর্মী বা তথ্য কেন্দ্রের কর্মীরা তা টেরও পাননি।
210
কোন কোন সরকারি দফতরের ওয়েবসাইটে হামলা?
সূত্রের খবর, পূর্ত, আবাসন, পুর ও নগরোন্নয়ন ও রাজ্য পুলিশ-সহ রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ সরকারি দফতরের ওয়েবসাইটে এই সাইবার হামলা চালানো হয়। যার কারণে একাধিক দফতরের ওয়েবসাইট কার্যত অচল হয়ে পয়েছে। নয়তো ব্যাক এন্ডে কোনও কাজ করা যাচ্ছে না। ফলে জন্ম-মৃত্যুর নিবন্ধিকরণ-সহ বহু জরুরি পরিষেবা মারাত্মকভাবে ব্যহত হয়েছে।
310
অর্থ দফতরের নথিও নিশানায়
সূত্রের খবর, হামলাকারীরা অর্থ দফতর সরকারি ওয়েবসাইটও নিশানা করে। অর্থ দফতরের সার্ভারেও হামলা হয়েছে বলে সূত্রের খবর। সূত্রের খবর, সেই নথি শুধুমাত্র হাতিয়েই খান্ত থাকেনি হামলাকারীরা। তারা গুরুত্বপূর্ণ নথি নষ্ট করেছে বলেও আশঙ্কা কর্তাব্যাক্তিদের। সাইবার বিশেষজ্ঞরাও তেমনই মনে করছেন।
সূত্রের খবর, শুধুমাত্র বর্তমান সরকার আর সাধারণ মানুষের তথ্যই নয়, সাইবার অপরাধীদের নিশানায় ছিল আগের সরকারের অর্থাৎ তৃণমূল কংগ্রেসের আমলের আর্থিক লেনদেন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যও। সাইবার ফরেন্সিক বিশেষজ্ঞদের অনুমান সেই তথ্য যদি পুরোপুরি সাইবার অপরাধীদের নষ্ট করে ফেলে তাহলে বর্তমান সরকারকে বেশ সমস্যায় পড়তে হবে। প্রশাসনিকভাবেও বড় ক্ষতির সম্ভাবনা রয়েছে।
510
নীরব প্রশাসন
এত বড় সাইবার অপরাধের পরেও রাজ্য সরকার এই বিষয়ে নীরব প্রশাসন। তথ্য ও প্রযুক্তি মন্ত্রী কল্যাণ চক্রবর্তী এই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানাননি। সূত্রের খবর, সরকার এই বিষয়ে এখনও মুখ খুলতে নারাজ।
610
৫০টি মেশিন
এখনও পর্যন্ত তদন্তে যা জানা গিয়েছে তা হল, সাইবার হামলার সময় অন্তত ৫০টি ভার্চুয়াল মেশিন সক্রিয় অবস্থায় ছিল। ফলে হানাদারদের সামনে তথ্যের প্রায় সব দরজাই খোলা ছিল। যদিও শঅভশঅথইৎ ভইষয়ে বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন অর্থ দফতরের অভ্যন্তরীণ সিস্টেম আক্রান্ত হয়নি।
710
ব্যাকআপ নষ্ট হওয়ার আশঙ্কা
সাধারণত এই ধরনের গুরুত্বপূর্ণ সরকারি নথির একটি নিরাপদ ব্যাকআপ থাকে। কিন্তু একাধিকবার বিনা বাধায় সাইবার হামলা হয়েছে। তাতেই বিশেষজ্ঞদের অনুমান সেই ব্যাকআপও স্থায়ীভাবে নষ্ট হয়ে গিয়ে থাকতে পারে। যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে অনুমান।
810
আগেও হামলা
রাজ্যের সরকারি তথ্য ভাণ্ডারে হামলা এই প্রথম নয়, এর আগেও এজাতীয় হামলা হয়েছিল। এর আগে ২০০৫ সালে জুন মাসে তথ্যভাণ্ডারে এজাতীয় হামলা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। সেই সময়ও জন্ম-মৃত্যুর শংসাপত্র সংক্রান্ত তথ্য চুরি হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। যদিও সেই সময় সরকার এজাতীয় ঘটনা স্বীকার করেনি।
910
সাইবার সুরক্ষা নিয়ে প্রশ্ন
ওয়েবেলের সিকিউরিটি অপারেশনস সেন্টার থেকে হামলার সতর্কবার্তা পাঠানোর কথা থাকলেও, পাঁচ দিন ধরে হামলা চিহ্নিতই করা যায়নি। বিশেষজ্ঞদের একাংশের ধারণা, হয় সতর্কবার্তা অবহেলা করা হয়েছিল, অথবা চুক্তিভিত্তিক নিরাপত্তা কর্মীদের এই ধরনের হামলা শনাক্ত করার পর্যাপ্ত দক্ষতাই নেই।
1010
কোটি কোটি মানুষের তথ্য সুরক্ষা নিয়ে বাড়ছে উদ্বেগ
তদন্তকারীদের একাংশের মতে, সাম্প্রতিক অতীতে রাজ্যের সরকারি পরিকাঠামোয় এটাই সবচেয়ে বড় সাইবার হামলা। বিভিন্ন সরকারি প্রকল্পের উপভোক্তাদের ব্যক্তিগত তথ্য সাইবার জালিয়াতদের হাতে চলে গেলে, রাজ্যের কোটি কোটি মানুষ যে কোনও সময় আর্থিক প্রতারণার শিকার হতে পারেন বলে সতর্ক করা হচ্ছে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.