বাংলায় বিজেপি সরকার বার্ধক্য ও বিধবা ভাতা বৃদ্ধির ঘোষণা করেছে। বর্তমানে ১৫০০ টাকা ভাতা পাওয়া গেলেও, মুখ্যমন্ত্রী ভবিষ্যতে তা আরও ৫০০ টাকা বাড়িয়ে ২০০০ টাকা করার কথা জানিয়েছেন। তবে এই বর্ধিত ভাতা কবে থেকে কার্যকর হবে, তা এখনও নির্দিষ্ট নয়।
বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বাংলায় একের পর এক বদল এনেছে। একাধিক প্রকল্প যেমন চালু করেছে। তেমনই একাধিক ভাতার অঙ্ক বৃদ্ধি করেছে। তেমনই রাজ্যবাসীর সুবিধার্থে নতুন করে স্বাস্থ্যকার্ডও চালু করা হয়েছে। এবার ফের এল নয়া চমক।
25
এবার বাংলায় এল আরও চমক। পুজোর আগে রাজ্যের আরও ৫০০ টাকা বাড়তে চলেছে বার্ধক্য থেকে বিধবা ভাতা। এমনই জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। এখন প্রশ্ন হল, তাহলে কি নতুন করে করতে হবে আবেদন? জেনে নিন নয়া কোনও বিজ্ঞপ্তি জারি করল সরকার।
35
বাংলায় বিজেপি সরকার গঠনের পর বার্ধক্য ভাতা হাজার থেকে বাড়িয়ে দেড় হাজার করা হয়েছে। এবার আরও ৫০০ টাকা বৃদ্ধির খবর এল সামনে। এবার এক ধাক্কায় ২ হাজার হতে চলেছে ভাতা।
তবে, ভাতা এখনই ২ হাজার টাকা হচ্ছে না। তিনি জানিয়েছেন, যোগ্য সুবিধাভোগীদের জন্য ভাতা বাড়িয়ে আগামী দিনে ২ হাজার করা হবে। কিন্তু, নতুন সিদ্ধান্তের ফলে উল্লেখযোগ্য প্রশাসনিক পরিবর্তনেরও প্রয়োজন হবে।
55
তবে, বর্ধিত ২ হাজার কবে থেকে দেওয়া হবে তা জানা যায়নি। নতুন আবেদন গ্রহণ ও প্রক্রিয়াকরণের কাজে সময় লাগবে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। ফলে বর্ধিত ভাতা সম্ভবত আগামী অর্থবর্ষের শুরুতেই অর্থাৎ ২০২৭ সালের এপ্রিল মাস থেকে কার্যকর হতে পারে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.