Weather: নিম্নচাপ কাটলেও বুধবার বৃষ্টির ভ্রুকুটি! কলকাতা-সহ বাংলার আবহাওয়ায় বড় আপডেট

Published : Aug 18, 2026, 08:43 PM IST

Weather Update: সোমবার আর মঙ্গলবারের মত কি কাল, বুধবার, ১৯ আগস্টও বৃষ্টি হবে? কী বলছে আবহাওয়ার পূর্বাভাস- তাই নিয়েই জল্পনা তুঙ্গে। সোমবার গোটা রাজ্য জু়ড়েই প্রবল ঝড়বৃষ্টি হয়।

PREV
17
আগামিকালও কী বৃষ্টি হবে?

সোমবার আর মঙ্গলবারের মত কি কাল, বুধবার, ১৯ আগস্টও বৃষ্টি হবে? কী বলছে আবহাওয়ার পূর্বাভাস- তাই নিয়েই জল্পনা তুঙ্গে। সোমবার গোটা রাজ্য জু়ড়েই প্রবল ঝড়বৃষ্টি হয়। মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়। তাই বুধবার কেমন থাকবে আবহাওয়া- তাই দেখুন এক নজরে।

27
বুধবারের আবহাওয়া

বুধবার, ১৯ অগস্ট, পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস রাজ্য থেকে নিম্নচাপ সরে গেলেও কাল গোটা রাজ্য জুড়ে বিশেষ করে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

37
আকাশের অবস্থা

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী দিনভর আকাশ মূলত থাকবে মেঘলা। সকাল সন্ধ্যের মধ্যে বজ্রগর্ভ মেঘের সঞ্চারের কারণে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। মোটের ওপর দিনভরই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে।

47
বৃষ্টির সম্ভাবনা

দিনের বেলায় ৬৫% বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবাহওয়া অফিসের ওয়েবসাইট অনুযায়ী আগামিকাল সকালেকর দিকে উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গ দুই জায়গাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

57
অস্বস্তি থাকবে

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি হলেও অস্বস্তি ও গরম থেকে এখনই রেহাই পাওয়ার সম্ভাবনা খুব কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৮১ শতাংশ। যার কারণে বৃষ্টি না হলেও ভ্যাপসা গরমে অস্বস্তিকর পরিবেশ তৈরি হবে।

67
বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমবে

আলিপুর হাওয়া অফিসের ওয়েবসাইট অনুযায়ী বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমতে পারে। শুক্র ও শনিবার গোটা রাজ্যেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। শনিবার পাহাড়ের ৫টি জেলা ছাড়়া রাজ্যে কোথায় ঝড়বৃষ্টির সতর্কতা নেই। তবে আগামী সপ্তাহের শেষের দিকে আবারও দুর্যোগের সম্ভাবনা রয়েছে।

77
কলকাতার আবহাওয়া

বুধবার কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩২ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের পাশাপাশি থাকতে পারে। কলকাতা ও পার্শ্ববর্তী গাঙ্গেয় উপত্যকার জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories