Kalyani Hospital: রাজ্যের স্বাস্থ্য পরিষেবার হালহকিত কেমন? হাসপাতালে সারপ্রাইজ ভিজিট মন্ত্রী সুমনার

Published : Jul 16, 2026, 03:10 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

Kalyani Jnm Hospital News: গভীর রাতে পড়ুয়ার ছদ্মবেশে হাসপাতালে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী। কী দেখলেন তিনি? কোন হাসপাতাল পরিদর্শনে গিয়েছিলেন তিনি? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Kalyani Jnm Hospital News: সাধারণ মানুষের জন্য সরকারি স্বাস্থ্য পরিষেবার আসল ছবিটা ঠিক কেমন, তা খতিয়ে দেখতে এক অভিনব পদক্ষেপ রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকারের। কোনও নিরাপত্তারক্ষী বা জাঁকজমক ছাড়া, একেবারে সাধারণ পোশাকে মুখে মাস্ক পরে এক চিকিৎসকের পড়ুয়ার ছদ্মবেশে গভীর রাতে আচমকা নদীয়ার কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল (JNM) হাসপাতালে পরিদর্শনে যান তিনি। সূত্রের খবর বুধবার মাঝরাতে রাজ্যের প্রতিমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনে (সারপ্রাইজ ভিজিট) হাসপাতালের ভিতরের একাধিক খামতি ও অব্যবস্থা জনসমক্ষে চলে এসেছে।

নিরাপত্তারক্ষীহীন মন্ত্রীর ‘সারপ্রাইজ ভিজিট’:- 

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে সাধারণ পোশাকে হুট করেই হাসপাতালের জরুরি বিভাগে (ইমার্জেন্সি) ঢুকে পড়েন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। সঙ্গে কোনও পুলিশি নিরাপত্তা বা গাড়ির কনভয় ছিল না। মুখে মাস্ক থাকায় প্রথমটায় হাসপাতালের কর্মী বা উপস্থিত রোগীরা কেউই তাঁকে চিনতে পারেননি। তিনি দীর্ঘক্ষণ হাসপাতালের জরুরি বিভাগ ও অন্তর্বিভাগ ঘুরে দেখেন। সেখানে কর্তব্যরত জুনিয়র চিকিৎসকদের সঙ্গে সাধারণ পড়ুয়ার মতোই কথা বলেন এবং রাতে হাসপাতালের পরিষেবা কীভাবে চলছে তার খোঁজ নেন।

সিনিয়র ডাক্তারের অভাব ও অপরিচ্ছন্নতায় ক্ষোভ প্রকাশ মন্ত্রীর:-

জানা গিয়েছে, জরুরি বিভাগ পরিদর্শনের পর মন্ত্রী সুমনা সরকার হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড এবং পড়ুয়াদের হস্টেল এলাকাতেও যান। আর সেখানেই হাসপাতালের আসল কঙ্কালসার চেহারাটি তাঁর সামনে আসে। পরিদর্শন শেষে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার হাসপাতালের পরিষেবা ও পরিবেশ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ‘’সিনিয়র চিকিৎসকদের অনুপস্থিতি। রাতে হাসপাতালে জরুরি চিকিৎসার জন্য যে সংখ্যক সিনিয়র চিকিৎসকদের উপস্থিত থাকার কথা, তার অভাব দেখা গিয়েছে। মূলত জুনিয়র ডাক্তাররাই পরিস্থিতি সামাল দিচ্ছিলেন।'' 

চরম অপরিচ্ছন্নতা:- হাসপাতালের ওয়ার্ড থেকে শুরু করে হস্টেল চত্বরের বিভিন্ন জায়গায় নোংরা ও আবর্জনার স্তূপ দেখে ক্ষোভ ফেটে পড়েন মন্ত্রী। হাসপাতালের মতো সংবেদনশীল জায়গায় এই স্তরের অপরিচ্ছন্নতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে তিনি স্পষ্ট করে দেন।

কড়া বার্তার মুখে হাসপাতাল কর্তৃপক্ষ- 

স্বাস্থ্য প্রতিমন্ত্রীর এই গোপন পরিদর্শনের খবর জানাজানি হতেই হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে শোরগোল পড়ে যায়। তড়িঘড়ি পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। এই ঝটিকা সফর শেষে মন্ত্রী স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন যে, স্বাস্থ্য পরিষেবা নিয়ে কোনও রকম গাফিলতি বরদাস্ত করা হবে না। হাসপাতালের নিরাপত্তা, চিকিৎসকদের হাজিরা এবং সার্বিক পরিচ্ছন্নতার খোলনলচে দ্রুত বদলাতে হবে। বিষয়টি তিনি উপরি মহলকে জানাবেন বলেও জানিয়েছেন। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Dilip Ghosh Rathyatra: রথে মায়াপুর ইসকনে সস্ত্রীক দিলীপ ঘোষ, গোমাতার সেবায় ব্যাস্ত পঞ্চায়েত মন্ত্রী
FIFA World Cup 2026: লিওনেল মেসির টানে বালুরঘাট থেকে বিশ্বকাপে মিহির দাস